ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পীরগাছায় প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

সমিতির ডিরেক্টর শাহাদাত হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা শারমীন আক্তার, পিটিসিইউ-এর উদ্যোক্তা লোকমান হোসেন, প্রাক্তন সভাপতি মো. হযরত আলী, পীরগাছা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মোছা. সুফিয়া বেগম এবং কালব-এর রংপুর জেলা প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার রায়।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা সরকারি কলেজের প্রভাষক জয়নুল আলম ও পিটিসিইউ-এর সাবেক সাধারণ সম্পাদক ইমাম হাসান, সাবেক শিক্ষক ইমাদ উদ্দিন।

সভার শুরুতে অতিথিবৃন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করেন। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী পেশ করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় সমিতির সদস্য শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

পীরগাছায় প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন