ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

লালমনিরহাটের হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনি চর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুবনি চরের একটি ফসলি জমি নিয়ে সাইফুল ইসলাম ও শহিদুল ইসলামের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার শহিদুল ইসলামের লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহতদের মধ্যে রয়েছেন মো. বাবু (৫২), পিতা মৃত আসাদুল্লাহ ডেঙ্গু; মো. লেবু (৪২); মো. মনিরুজ্জামান (২২), পিতা মো. বাবু; নুর আলম (৩৫), পিতা মৃত সলিম মাস্টার; মো. ইউসুফ (৫৫) এবং মো. শহিদুল (৩৪), পিতা জলিল মাতব্বর। তাঁদের বাড়ি ধুবনি ও দিগল ডাঙ্গা এলাকায় বলে জানা গেছে।এদিকে, একই ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেলেও তাঁদের পরিচয় জানা যায়নি।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে— যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

আপডেট সময় ০৯:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনি চর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুবনি চরের একটি ফসলি জমি নিয়ে সাইফুল ইসলাম ও শহিদুল ইসলামের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার শহিদুল ইসলামের লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহতদের মধ্যে রয়েছেন মো. বাবু (৫২), পিতা মৃত আসাদুল্লাহ ডেঙ্গু; মো. লেবু (৪২); মো. মনিরুজ্জামান (২২), পিতা মো. বাবু; নুর আলম (৩৫), পিতা মৃত সলিম মাস্টার; মো. ইউসুফ (৫৫) এবং মো. শহিদুল (৩৪), পিতা জলিল মাতব্বর। তাঁদের বাড়ি ধুবনি ও দিগল ডাঙ্গা এলাকায় বলে জানা গেছে।এদিকে, একই ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেলেও তাঁদের পরিচয় জানা যায়নি।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন