বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক পথচলার ইতি টানলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম। সংগঠন থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন তিনি।
বিদায়ী বার্তায় শরিফুল ইসলাম লেখেন, ‘আমি আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। ভালো থাকুক আমার প্রিয় সংগঠন, ভালো থাকুক আমার প্রিয় সহযোদ্ধারা।’
তিনি আরও লেখেন, সহযোদ্ধাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তাঁর হৃদয়ে স্মৃতি হয়ে থাকবে। পদ-পদবির ঊর্ধ্বে তাঁদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও ভালোবাসা সবসময় অটুট থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।
বিদায়ী বার্তায় মহান আল্লাহর কাছে সবার হেদায়েত ও সঠিক পথে চলার তৌফিক কামনা করে শরিফুল ইসলাম বলেন, ‘রাজনীতির পথ আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসা ও স্মৃতিগুলো থেকে যাবে আজীবন।’
তবে কী কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে ফেসবুকের বিদায়ী বার্তায় বিস্তারিত কিছু উল্লেখ করেননি। তাঁর এই সিদ্ধান্তে সংগঠনের সহযোদ্ধাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে।
ছাত্রদল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন সভাপতি শরিফুল ইসলাম
-
মোঃ নজরুল ইসলাম - আপডেট সময় ০৯:০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- 7

























