ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

অক্টোবর মাসে ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স

সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৪ টাকা ১১ পয়সা হিসাবে এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা। আগের বছরের একই মাসের তুলনায় এ বছর অক্টোবরে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ১ শতাংশ।
রবিবার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। চলতি বছরের অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮৭ কোটি ৪০ লাখ ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে এক মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩১ কোটি ডলার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫০ লাখ ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৪ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চার মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক হিসাবে, চলতি অর্থবছরের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। আগস্টে এসেছে ২৯৬ কোটি ৭৫ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬২ লাখ ডলার। অক্টোবরে এসেছে ২৮৭ কোটি ৪০ লাখ ডলার।
বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ তিন দিনে দেশে ২১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
এর আগে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল। ওই অর্থবছরে প্রবাসীরা মোট প্রায় ৩৫৫৯ কোটি ডলার পাঠিয়েছিলেন। আগের ২০২৪-২৫ অর্থবছরে এর পরিমাণ ছিল প্রায় ৩০৩৩ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।
রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর পাশাপাশি আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের অর্থনীতির জন্য এটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

নগদের অবরুদ্ধ ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক

অক্টোবর মাসে ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স

আপডেট সময় ১২:২৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৪ টাকা ১১ পয়সা হিসাবে এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা। আগের বছরের একই মাসের তুলনায় এ বছর অক্টোবরে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ১ শতাংশ।
রবিবার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। চলতি বছরের অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮৭ কোটি ৪০ লাখ ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে এক মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩১ কোটি ডলার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫০ লাখ ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৪ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চার মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক হিসাবে, চলতি অর্থবছরের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। আগস্টে এসেছে ২৯৬ কোটি ৭৫ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬২ লাখ ডলার। অক্টোবরে এসেছে ২৮৭ কোটি ৪০ লাখ ডলার।
বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ তিন দিনে দেশে ২১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
এর আগে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল। ওই অর্থবছরে প্রবাসীরা মোট প্রায় ৩৫৫৯ কোটি ডলার পাঠিয়েছিলেন। আগের ২০২৪-২৫ অর্থবছরে এর পরিমাণ ছিল প্রায় ৩০৩৩ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।
রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর পাশাপাশি আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের অর্থনীতির জন্য এটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন