‘’দক্ষ যুব গড়বে দেশ” সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলার আদিতমারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১লা নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৬ উদ্যাপন করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, রোববার (১ নভেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার এই একই স্থানে এসে শেষ হয়।
র্যালি উপজেলা চত্বরে বৃক্ষরোপনের অংশ হিসেবে গাছের চারা ও পুকুরের মাছের পোনা অবমুক্ত করা হয়।
শেষে উপজেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ আলী সরকার।
পরিসংখ্যান অফিসার মুবছিদুর জামানের সঞ্চালনে অন্যাদের বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইফতেখা আহমেদ, প্রাণীসম্পদ অফিসার মৌসুমি আকতার, কৃষি অফিসার আব্দুল জব্বার,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি,যুবদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাক্কার,স্বপ্নের আলো যুব কল্যান ফাউন্ডেশনের সভাপতি আব্দুল লতিফ মৃধা,সঠল অর্থ কর্মী মায়া রানী,যুব কাউন্সিলের সদস্য শরিফুল ইসলাম রকি প্রমূখ।
আদিতমারীতে জাতীয় যুব দিবস উদযাপন
-
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- - আপডেট সময় ০৫:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- 13



























