ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর ব্রম্মপুত্র নৌঘাট এলাকায় অপরিকল্পিত ভাই ড্রেজিংয়ের কারণে ভাঙ্গন ঝুকিতে রয়েছে স্থানীয়রা। ইতিমধ্যে প্রায় দেড়শ  মিটার এলাকা ও অনন্ত দুই একর জমির চর ড্রেজিং করা হয়েছে। যার প্রস্ত হচ্ছে ১২০ ফিট ও গভীরতা রয়েছে ৩০ ফিট। যে কোন মুহুর্তে বিশাল আকার চরটি ধ্বসে যেতে পারে। গত বছর থেকে ওই এলাকায় নদীভাঙ্গন বন্ধ হওয়ায় বিশাল আকারে চর জেগে ওঠে। একটি প্রভাবশালী কুচক্রি মহল বালু ব্যবসার জন্য বিআইডব্লিউটিএ’র যোগসাজসে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই  ড্রেজিং করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সামনের দিনে শুস্ক মৌসুমে বলগেট দিয়ে নৌঘাটে এলাকায় বালুর স্তুপ দিয়ে বালু বিক্রি করার পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। অপর দিকে অপরিকল্পিত ভাবে ড্রেজিং অব্যাহত থাকলে ও বালুর চর কাটা বন্ধ না হলে জেগে ওঠা চর ও বসতবাড়ি ভাঙ্গনের ঝুকিতে পড়বে। বিআইডব্লিউটিএ বলছে ইঞ্জিন চালিত নৌকা ঘাটে পৌছানোর জন্য এ কাজ করা হচ্ছে। এছাড়াও নিরাপদ দূরত্বে ড্রেজিংয়ের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তবে নির্দেশনা অনুযায়ী শর্ত ভঙ্গ করা হয়েছে। চিঠিতে রৌমারীর ফলুয়ার চর নৌঘাট হতে চিলমারী নৌঘাট পর্যন্ত কোথাও কোন নাব্যতার সৃষ্টি হলে বা নৌকা চলাচলে ব্যহত হলে সেখানেই ড্রেজিং এর বিষয়ে উল্লেখ্য রয়েছে। অথচ সেই নির্দেশনা উপেক্ষা করে নৌঘাটের পাশেই এই ড্রেজিং করা হচ্ছে।
এঘটনায় স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে তাদেরকে নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে তারিয়ে দেয়।
বিআইডব্লিউটিএ-এর শর্ত অনুযায়ী, বালি উত্তোলনের সময় তীরবর্তী স্থাপনা বা জনগণের  কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না এবং পাশের ফসলি জমি বিঘœ ঘটানো যাবে না। কিন্তু বাস্তবে নিয়ম ভেঙে চলা ড্রেজিংয়ের ফলে চর ফলুয়ার চর ভয়াবহ ভাঙনের আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাত্র কয়েকদিনের মধ্যেই রাতে-দিনেই লক্ষ্যমাত্রার প্রায় সব বালি তুলে ফেলা হয়েছে। এরই মধ্যে দেড় একর জমি নদীতে বিলীন হয়ে গেছে। যদি ড্রেজিং বন্ধ না হয়, তবে আশপাশের বসতভিটা ও জেগে ওঠা চর নদীগর্ভে হারিয়ে যাবে।
নৌকাঘাট ইজারাদার মো. তৌহিদুল ইসলাম জানান, পানি কমে যাওয়ায় ঘাটটি কিছু দুরে সরে যায়। এতে মালবাহি যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। তাই আমাদের লোকসান হচ্ছে।
এজন্য ড্রেজিং করা হয়।
বিআইডব্লিউটিএ-এর পুর কর্মকর্তা নির্মুল কুমার রায় জানান, অপরিকল্পিত ভাবে  ড্রেজিংয়ের ব্যাপারে আমি কিছু জানি না। আপনারা উপরলেবেলে কথা বলেন।
নির্বাহী প্রকৌশল পুর কুড়িগ্রাম সমির চন্দ্রপাল জানান, নৌকার স্বাভাবিক চলাচলের জন্য কিচু কিছু জায়গায় ড্রেজিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নৌকা ঘাট এলাকায় চরে ড্রেজিংয়ের বিষয়ে আমার জানা নেই।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান জানান, শুনেছি নির্দেশনা অনুযায়ী ড্রেজিং করা হচ্ছে না। তারা ঘাটের পাশেই ড্রেজিং করছে। আমি সরেজমিনে তদন্ত করে
উদ্ধর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

আপডেট সময় ১০:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর ব্রম্মপুত্র নৌঘাট এলাকায় অপরিকল্পিত ভাই ড্রেজিংয়ের কারণে ভাঙ্গন ঝুকিতে রয়েছে স্থানীয়রা। ইতিমধ্যে প্রায় দেড়শ  মিটার এলাকা ও অনন্ত দুই একর জমির চর ড্রেজিং করা হয়েছে। যার প্রস্ত হচ্ছে ১২০ ফিট ও গভীরতা রয়েছে ৩০ ফিট। যে কোন মুহুর্তে বিশাল আকার চরটি ধ্বসে যেতে পারে। গত বছর থেকে ওই এলাকায় নদীভাঙ্গন বন্ধ হওয়ায় বিশাল আকারে চর জেগে ওঠে। একটি প্রভাবশালী কুচক্রি মহল বালু ব্যবসার জন্য বিআইডব্লিউটিএ’র যোগসাজসে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই  ড্রেজিং করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সামনের দিনে শুস্ক মৌসুমে বলগেট দিয়ে নৌঘাটে এলাকায় বালুর স্তুপ দিয়ে বালু বিক্রি করার পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। অপর দিকে অপরিকল্পিত ভাবে ড্রেজিং অব্যাহত থাকলে ও বালুর চর কাটা বন্ধ না হলে জেগে ওঠা চর ও বসতবাড়ি ভাঙ্গনের ঝুকিতে পড়বে। বিআইডব্লিউটিএ বলছে ইঞ্জিন চালিত নৌকা ঘাটে পৌছানোর জন্য এ কাজ করা হচ্ছে। এছাড়াও নিরাপদ দূরত্বে ড্রেজিংয়ের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তবে নির্দেশনা অনুযায়ী শর্ত ভঙ্গ করা হয়েছে। চিঠিতে রৌমারীর ফলুয়ার চর নৌঘাট হতে চিলমারী নৌঘাট পর্যন্ত কোথাও কোন নাব্যতার সৃষ্টি হলে বা নৌকা চলাচলে ব্যহত হলে সেখানেই ড্রেজিং এর বিষয়ে উল্লেখ্য রয়েছে। অথচ সেই নির্দেশনা উপেক্ষা করে নৌঘাটের পাশেই এই ড্রেজিং করা হচ্ছে।
এঘটনায় স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে তাদেরকে নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে তারিয়ে দেয়।
বিআইডব্লিউটিএ-এর শর্ত অনুযায়ী, বালি উত্তোলনের সময় তীরবর্তী স্থাপনা বা জনগণের  কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না এবং পাশের ফসলি জমি বিঘœ ঘটানো যাবে না। কিন্তু বাস্তবে নিয়ম ভেঙে চলা ড্রেজিংয়ের ফলে চর ফলুয়ার চর ভয়াবহ ভাঙনের আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাত্র কয়েকদিনের মধ্যেই রাতে-দিনেই লক্ষ্যমাত্রার প্রায় সব বালি তুলে ফেলা হয়েছে। এরই মধ্যে দেড় একর জমি নদীতে বিলীন হয়ে গেছে। যদি ড্রেজিং বন্ধ না হয়, তবে আশপাশের বসতভিটা ও জেগে ওঠা চর নদীগর্ভে হারিয়ে যাবে।
নৌকাঘাট ইজারাদার মো. তৌহিদুল ইসলাম জানান, পানি কমে যাওয়ায় ঘাটটি কিছু দুরে সরে যায়। এতে মালবাহি যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। তাই আমাদের লোকসান হচ্ছে।
এজন্য ড্রেজিং করা হয়।
বিআইডব্লিউটিএ-এর পুর কর্মকর্তা নির্মুল কুমার রায় জানান, অপরিকল্পিত ভাবে  ড্রেজিংয়ের ব্যাপারে আমি কিছু জানি না। আপনারা উপরলেবেলে কথা বলেন।
নির্বাহী প্রকৌশল পুর কুড়িগ্রাম সমির চন্দ্রপাল জানান, নৌকার স্বাভাবিক চলাচলের জন্য কিচু কিছু জায়গায় ড্রেজিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নৌকা ঘাট এলাকায় চরে ড্রেজিংয়ের বিষয়ে আমার জানা নেই।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান জানান, শুনেছি নির্দেশনা অনুযায়ী ড্রেজিং করা হচ্ছে না। তারা ঘাটের পাশেই ড্রেজিং করছে। আমি সরেজমিনে তদন্ত করে
উদ্ধর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন