“আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গিকার” এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাট জেলা আদিতমারী উপজেলার আলোকিত লালমনিরহাট সারপুকুর ইউনিয়ন এ্যাকশন কমিটির আয়োজনে, আগামি ১৯ নভেম্বর ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রী লালমনিরহাটে শুভাগমন উপলক্ষে ইউনিয়ন ও ওয়ার্ড এ্যাকশন কমিটির মতবিনিময় ও র্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার হরিদাস উচ্চ বিদ্যালয় মাঠে,সারপুকুর এ্যাকশন কমিটির প্রধান সমন্বয়ক নাদিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলোকিত লালমনিরহাট উপজেলা এ্যাকশন কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার গুঞ্জন বিশ্বাস।
যুবদল নেতা শহিদুল ইসলামের সঞ্চালনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, আলোকিত লালমনিরহাট উপজেলা এ্যাকশন কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আমিনুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও এ্যাকশন কমিটির সদস্য সালেকুজ্জামান প্রামাণিক,হরিদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি,সারপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও অবঃ শিক্ষক মহসিন আলী,কমলাবাড়ী ইউনিয়ন এ্যাকশন কমিটির প্রধান সমন্বয়ক ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ইদ্রীস আলী, এ্যাডভোকেট মফিজুল ইসলাম,সারপুকুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহুবর রহমান ও ইউপি আবু সাঈদ,সারপুকুর যুব ফোরামের সভাপতি জামাল হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে সামাজিক বিভিন্ন অপরাধ সমূহের বিরুদ্ধে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি ও মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের এ্যাকশন কমিটির সমন্বয়ক,সদস্য,ইউপি সদস্য,সদস্যা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
উল্লেখিত আলোকিত লালমনিরহাট নামের একটি সামাজিক সংগঠন যার প্রধান পৃষ্ঠপোষক ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এটি ২০০৩ সালের ১৩ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
সভায় সংগঠনের মূল উদ্দেশ্য হলোঃ জেলাকে মাদক,জুয়া, দাদন, নারী নির্যাতন,বাল্যবিবাহ, এবং বহুবিবাহ মুক্ত করা যায় সে ব্যবস্থা দুর করতে প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটির মাধ্যমে কিভাবে দুর করা যায় সে বিষয়ে আলোচনা এবং আগামি ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী লালমনিরহাট জেলায় আগমন উপলক্ষে আলোচনা করা হয়।
অনলাইন ডেস্ক : 

































