ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

প্রধানমন্ত্রী তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন, যোগ দেবেন জলবায়ু সম্মেলনে

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ–৩১) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন।সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা তাঁর সঙ্গী হয়েছেন।প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে আজ সকাল পৌনে আটটার দিকে পোস্ট দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।পোস্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এ সফরে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ১২ নভেম্বর আনতালিয়ায় অনুষ্ঠেয় কপ–৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন তিনি।জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল

প্রধানমন্ত্রী তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন, যোগ দেবেন জলবায়ু সম্মেলনে

আপডেট সময় ০৯:২৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ–৩১) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন।সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা তাঁর সঙ্গী হয়েছেন।প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে আজ সকাল পৌনে আটটার দিকে পোস্ট দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।পোস্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এ সফরে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ১২ নভেম্বর আনতালিয়ায় অনুষ্ঠেয় কপ–৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন তিনি।জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন