ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রৌমারীতে সার বিক্রিতে অনিয়মের অভিযোগ, মাসিক সভায় কঠোর নির্দেশনা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১৭ টি হাট বাজার ও গ্রামগঞ্জের খুচরা সারের দোকান গুলোতে পর্যাপ্ত পরিমাণে সার দিয়ে কৃষকদের কাছে সরকারী নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে উপসহকারি কৃষি কর্মকর্তা ও ডিলারদের সহযোগীতায় খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় সাধারণ কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অক্টোবর মাসে ২৪ টি ডিলারদের মাঝে ১৬৫৪.৩ মে: টন সার সরকার বরাদ্দ দিলেও কৃষকদের সামান্য বিতরণ ও খুচড়া দোকানে বেশী দামে বিক্রির অভিযোগ তুলে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে কৃষকদের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সরকার ডিলারদের মাঝে ইউরিয়া ৭৫০ মে: টন, টিএসপি ১৯৪.৪ মে: টন, ডিএবি ৪৯৮.৯ মে.টন ও এমওপি ২১১ মে.টনসহ মোট ১৬৫৪.৩ মে: টন সার সরবরাহ করা হয়। প্রসাশসনিক আলোচনা সাপেক্ষে খুচড়া বিক্রেতাদের মাধ্যমে নির্ধারিত দামে সার বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং শর্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
বিধিবাম, ডিলারদের কাছ থেকে কৃষকদের মাঝে নয়ছয় বিতরণ করে, কৃষি কর্মকর্তা, উপসহকারি কৃষি কর্মকর্তা ও ডিলারদের যোগসাজসে হাট বাজারসহ গ্রামগঞ্জের খুচরা সার বিক্রেতাদের মাঝে বিতরণ করা হয়েছে। ডিলারদের কাছ থেকে সার বুঝে নেওয়ার পর খুচরা বিক্রেতাগন কৃষকদের জিম্মি করে বেশি দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী কৃষক সানোয়ার, আজিজুর, কফিল উদ্দিন, হোসেন আলী, রফিকুল ইসলাম, রহমান আলী ও জাকির হোসেন আক্ষেপ প্রকাশ করে জানান, ফসলের জমিতে সার প্রয়োগের প্রয়োজনে বাধ্য হয়েই চড়া দামে সার কিনতে হচ্ছে। সরকারের নির্ধারিত দামের তোয়াক্কা না করে প্রতি বস্তা সার বিক্রি করা হচ্ছে ইউরিয়া ও টিএসপি ১৮০০ টাকা এবং ডিএবি ও এমওপি ১৫০০ টাকা পর্যন্ত। একটি উপসহকারি কৃষি কর্মকর্তাগণও, বেশী দামে সার বিক্রির হওয়ার কোন তদন্ত করে ব্যবস্থা নেয়ার। জানা গেছে তাদের যোগসাজসে দোকানদারগণ বেশী দামে সার বিক্রির সাহস পাচ্ছে।
অভিযোগের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, ডিলার ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির কথা শুনেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা বেশী দামে সার বিক্রি করবে তাদেরকে সার দেয়া হবে না।
এ ব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত সাপেক্ষে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সামরিক-অর্থনৈতিক সংকটে ইসরায়েল, ভয়াবহ ‘ধসের’ আশঙ্কা

রৌমারীতে সার বিক্রিতে অনিয়মের অভিযোগ, মাসিক সভায় কঠোর নির্দেশনা

আপডেট সময় ০২:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১৭ টি হাট বাজার ও গ্রামগঞ্জের খুচরা সারের দোকান গুলোতে পর্যাপ্ত পরিমাণে সার দিয়ে কৃষকদের কাছে সরকারী নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে উপসহকারি কৃষি কর্মকর্তা ও ডিলারদের সহযোগীতায় খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় সাধারণ কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অক্টোবর মাসে ২৪ টি ডিলারদের মাঝে ১৬৫৪.৩ মে: টন সার সরকার বরাদ্দ দিলেও কৃষকদের সামান্য বিতরণ ও খুচড়া দোকানে বেশী দামে বিক্রির অভিযোগ তুলে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে কৃষকদের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সরকার ডিলারদের মাঝে ইউরিয়া ৭৫০ মে: টন, টিএসপি ১৯৪.৪ মে: টন, ডিএবি ৪৯৮.৯ মে.টন ও এমওপি ২১১ মে.টনসহ মোট ১৬৫৪.৩ মে: টন সার সরবরাহ করা হয়। প্রসাশসনিক আলোচনা সাপেক্ষে খুচড়া বিক্রেতাদের মাধ্যমে নির্ধারিত দামে সার বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং শর্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
বিধিবাম, ডিলারদের কাছ থেকে কৃষকদের মাঝে নয়ছয় বিতরণ করে, কৃষি কর্মকর্তা, উপসহকারি কৃষি কর্মকর্তা ও ডিলারদের যোগসাজসে হাট বাজারসহ গ্রামগঞ্জের খুচরা সার বিক্রেতাদের মাঝে বিতরণ করা হয়েছে। ডিলারদের কাছ থেকে সার বুঝে নেওয়ার পর খুচরা বিক্রেতাগন কৃষকদের জিম্মি করে বেশি দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী কৃষক সানোয়ার, আজিজুর, কফিল উদ্দিন, হোসেন আলী, রফিকুল ইসলাম, রহমান আলী ও জাকির হোসেন আক্ষেপ প্রকাশ করে জানান, ফসলের জমিতে সার প্রয়োগের প্রয়োজনে বাধ্য হয়েই চড়া দামে সার কিনতে হচ্ছে। সরকারের নির্ধারিত দামের তোয়াক্কা না করে প্রতি বস্তা সার বিক্রি করা হচ্ছে ইউরিয়া ও টিএসপি ১৮০০ টাকা এবং ডিএবি ও এমওপি ১৫০০ টাকা পর্যন্ত। একটি উপসহকারি কৃষি কর্মকর্তাগণও, বেশী দামে সার বিক্রির হওয়ার কোন তদন্ত করে ব্যবস্থা নেয়ার। জানা গেছে তাদের যোগসাজসে দোকানদারগণ বেশী দামে সার বিক্রির সাহস পাচ্ছে।
অভিযোগের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, ডিলার ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির কথা শুনেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা বেশী দামে সার বিক্রি করবে তাদেরকে সার দেয়া হবে না।
এ ব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত সাপেক্ষে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন