ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

‎মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে হাতীবান্ধায় ‘আলোকিত লালমনিরহাটের’ অবহিতকরণ সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও সামাজিক অবক্ষয়মুক্ত সচেতন, মানবিক ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ে তোলার লক্ষ্যে হাতীবান্ধায় ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির অবহিতকরণ সভা ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাতীবান্ধা উপজেলার ৪ নম্বর টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপজন মিত্র। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল, মোহাম্মদ জালাল উদ্দিন, শাহাজাদ ফেরদৌস কিঞ্জল ও মোহাম্মদ আশরাফ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।
‎বাল্যবিবাহ প্রতিরোধ প্রসঙ্গে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষাজীবন, স্বাভাবিক বেড়ে ওঠা, শারীরিক ও মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করার পাশাপাশি প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও বাল্যবিবাহের আয়োজনের খবর পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।
‎বক্তারা আরও বলেন, একটি আলোকিত সমাজ গড়ে তুলতে হলে মানুষের চিন্তা-চেতনা, বিবেক ও নৈতিক মূল্যবোধের পরিবর্তন জরুরি। মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
‎তাঁরা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে সামাজিক অপরাধ নির্মূল করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা, নৈতিক শিক্ষা এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ। এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতা ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎সভা শেষে মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়।
‎‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জেলার প্রতিটি এলাকায় ইতিবাচক সামাজিক পরিবর্তন সৃষ্টি, অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং একটি নিরাপদ, সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয় ।
‎

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে— যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

‎মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে হাতীবান্ধায় ‘আলোকিত লালমনিরহাটের’ অবহিতকরণ সভা ও র‍্যালি অনুষ্ঠিত

‎মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে হাতীবান্ধায় ‘আলোকিত লালমনিরহাটের’ অবহিতকরণ সভা ও র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও সামাজিক অবক্ষয়মুক্ত সচেতন, মানবিক ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ে তোলার লক্ষ্যে হাতীবান্ধায় ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির অবহিতকরণ সভা ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাতীবান্ধা উপজেলার ৪ নম্বর টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপজন মিত্র। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল, মোহাম্মদ জালাল উদ্দিন, শাহাজাদ ফেরদৌস কিঞ্জল ও মোহাম্মদ আশরাফ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।
‎বাল্যবিবাহ প্রতিরোধ প্রসঙ্গে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষাজীবন, স্বাভাবিক বেড়ে ওঠা, শারীরিক ও মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করার পাশাপাশি প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও বাল্যবিবাহের আয়োজনের খবর পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।
‎বক্তারা আরও বলেন, একটি আলোকিত সমাজ গড়ে তুলতে হলে মানুষের চিন্তা-চেতনা, বিবেক ও নৈতিক মূল্যবোধের পরিবর্তন জরুরি। মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
‎তাঁরা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে সামাজিক অপরাধ নির্মূল করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা, নৈতিক শিক্ষা এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ। এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতা ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎সভা শেষে মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়।
‎‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জেলার প্রতিটি এলাকায় ইতিবাচক সামাজিক পরিবর্তন সৃষ্টি, অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং একটি নিরাপদ, সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয় ।
‎

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন