ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ভ্রাম্যমাণ আদালতে ঘুষ নেওয়ার অভিযোগ, ম্যাজিস্ট্রেটকে পুলিশে দিল জনগণ

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১০:০০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 4

রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘুষ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের মোড় পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা। তিনি ডিএনসিসি এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত রাখার দায়িত্বে রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ঘুষ লেনদেনের বিষয়কে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তাঁদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাঁকে মারধর করেন। পরে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘অভিযানে ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

টিভিতে আজকের খেলা, ৫ নভেম্বর ২০২৬

ভ্রাম্যমাণ আদালতে ঘুষ নেওয়ার অভিযোগ, ম্যাজিস্ট্রেটকে পুলিশে দিল জনগণ

আপডেট সময় ১০:০০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘুষ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের মোড় পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা। তিনি ডিএনসিসি এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত রাখার দায়িত্বে রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ঘুষ লেনদেনের বিষয়কে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তাঁদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাঁকে মারধর করেন। পরে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘অভিযানে ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে।’

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন