ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সখীপুরে চার সাংবাদিক কারাগারে, চাঁদাবাজির অভিযোগে মামলা

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদকসেবীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগের মামলায় আজ শনিবার দুপুরে চার সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে শুক্রবার রাতে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।ওই চার সাংবাদিক হলেন দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান (৩০), এনটিভি অনলাইনের প্রতিনিধি এ আর সুজন (৩০), তাঁর সহযোগী তানিম আহমেদ (২২) ও সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির (৪০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে ওই চার সাংবাদিক উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দেওবাড়ী গ্রামের চাকলাপাড়া এলাকায় বাচ্চু পাগলার বাড়িতে যান। সেখানে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে তাঁরা ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মাদকসেবীদের কাছে এক লাখ টাকা দাবি করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। একপর্যায়ে মাদকসেবীরা তাঁদের আট হাজার টাকা দেন। বাকি টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হলে বিষয়টি স্থানীয় লোকজনকে মাদকসেবীরা জানান। পরে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসী ওই চার সাংবাদিককে আটক করে দেওবাড়ী বাজারে নিয়ে যান। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদা হিসেবে নেওয়া আট হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।আজ শনিবার সকালে দেওবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান বাদী হয়ে ওই চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁদের টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালতে নেওয়ার আগে সাংবাদিক মোর্শেদ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা স্থানীয় বিএনপির নেতাদের মাধ্যমে মবের শিকার হয়েছি। আমরা চাঁদাবাজি করিনি।’তবে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, ‘মাদকসেবীরা নিঃসন্দেহে অপরাধী। কিন্তু তাঁদের পুলিশের কাছে না দিয়ে কেন তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হলো? সাংবাদিকেরা চাঁদা নেওয়ার কথা স্বীকার করেছেন। চাঁদা হিসেবে নেওয়া আট হাজার টাকা তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এর প্রমাণ হিসেবে ভিডিও রয়েছে।’সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই চার সাংবাদিককে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

সখীপুরে চার সাংবাদিক কারাগারে, চাঁদাবাজির অভিযোগে মামলা

আপডেট সময় ১০:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদকসেবীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগের মামলায় আজ শনিবার দুপুরে চার সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে শুক্রবার রাতে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।ওই চার সাংবাদিক হলেন দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান (৩০), এনটিভি অনলাইনের প্রতিনিধি এ আর সুজন (৩০), তাঁর সহযোগী তানিম আহমেদ (২২) ও সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির (৪০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে ওই চার সাংবাদিক উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দেওবাড়ী গ্রামের চাকলাপাড়া এলাকায় বাচ্চু পাগলার বাড়িতে যান। সেখানে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে তাঁরা ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মাদকসেবীদের কাছে এক লাখ টাকা দাবি করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। একপর্যায়ে মাদকসেবীরা তাঁদের আট হাজার টাকা দেন। বাকি টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হলে বিষয়টি স্থানীয় লোকজনকে মাদকসেবীরা জানান। পরে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসী ওই চার সাংবাদিককে আটক করে দেওবাড়ী বাজারে নিয়ে যান। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদা হিসেবে নেওয়া আট হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।আজ শনিবার সকালে দেওবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান বাদী হয়ে ওই চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁদের টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালতে নেওয়ার আগে সাংবাদিক মোর্শেদ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা স্থানীয় বিএনপির নেতাদের মাধ্যমে মবের শিকার হয়েছি। আমরা চাঁদাবাজি করিনি।’তবে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, ‘মাদকসেবীরা নিঃসন্দেহে অপরাধী। কিন্তু তাঁদের পুলিশের কাছে না দিয়ে কেন তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হলো? সাংবাদিকেরা চাঁদা নেওয়ার কথা স্বীকার করেছেন। চাঁদা হিসেবে নেওয়া আট হাজার টাকা তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এর প্রমাণ হিসেবে ভিডিও রয়েছে।’সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই চার সাংবাদিককে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন