ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

জেমিনাইতে যুক্ত হচ্ছে মেমোরি সামারি, যে সুবিধা পাওয়া যাবে

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট জেমিনাই ব্যবহারকারীদের সঙ্গে আগের কথোপকথনের বিভিন্ন তথ্য মনে রাখতে পারে। এসব তথ্য কাজে লাগিয়ে পরবর্তী সময়ে নির্দিষ্ট ব্যবহারকারীর পছন্দ, আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী উত্তর দেয় চ্যাটবটটি। তবে সময়ের সঙ্গে ব্যবহারকারীর পছন্দ বা ব্যক্তিগত তথ্য পরিবর্তন হয়। আবার সংরক্ষণ করা কোনো তথ্য ভুলও হতে পারে। এ সমস্যা সমাধানে ‘মেমোরি সামারি’ নামের নতুন সুবিধা চালু করছে গুগল। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে জেমিনি ব্যবহারকারীর সম্পর্কে কী কী তথ্য মনে রেখেছে, তা এক জায়গায় দেখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংশোধন করা যাবে।গুগলের তথ্যমতে, মেমোরি সামারিতে ব্যবহারকারীরা শুধু নিজেদের সংরক্ষণ করা তথ্যই দেখতে পারবেন না, চাইলে ভুল তথ্য সংশোধন বা অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলতে পারবেন। যেমন কারও কর্মস্থল পরিবর্তন হলে পুরোনো কর্মস্থলের তথ্য মুছে নতুন তথ্য যোগ করা যাবে। একইভাবে নিজেদের পছন্দের ধরন সম্পর্কে নতুন তথ্য যুক্ত করা যাবে। এ ছাড়া জেমিনাইয়ে মেমোরি অপশনে কখন কোন তথ্য যুক্ত বা পরিবর্তন করা হয়েছে, তার ইতিহাস দেখা যাবে।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে জানিয়েছে, জেমিনাইয়ের মেমোরি অপশনে ব্যবহারকারীদের পরিচয়, সম্পর্ক, পেশাগত দায়িত্ব, আগ্রহ ও পছন্দের তথ্য আলাদাভাবে সাজানো থাকবে। ফলে আগের কথোপকথনগুলো খুঁজে না দেখেই জেমিনাই ব্যবহারকারীদের কোন কোন তথ্য সংরক্ষণ করেছে, তা জানা যাবে।জেমিনাইয়ে সংরক্ষণ করা তথ্য দেখার পাশাপাশি সংশোধন করবেন যেভাবেজেমিনাইয়ে সংরক্ষণ করা তথ্য দেখার পাশাপাশি সংশোধনের জন্য প্রথমে জেমিনাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ‘সেটিংস’ অপশনে থেকে ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ বিভাগে যেতে হবে। এরপর ‘মেমোরি সামারি’ অপশনে ক্লিক করলেই সংরক্ষণ করা সব তথ্য দেখা যাবে। চাইলে জেমিনিকে সরাসরি ‘হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি?’ প্রশ্ন করেও সংরক্ষণ করা তথ্যগুলো জানা যাবে।মেমোরিতে নতুন তথ্য যোগ, ভুল সংশোধন বা অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলার জন্য জেমিনাইকে সাধারণ ভাষায় নির্দেশনা দিলেই হবে। কোনো নির্দেশনা স্পষ্ট না হলে জেমিনি ব্যবহারকারীর কাছে অতিরিক্ত তথ্য জানতে চাইবে। এরপর ইন্টারফেসে থাকা পেনসিল আইকনে ক্লিক করে সংরক্ষণ করা তথ্য সম্পাদনা করতে হবে; আর তিনটি ডটযুক্ত মেনুতে পাওয়া যাবে ‘মেমোরি হিস্ট্রি’ অপশন। সেখানে  মেমোরিতে নতুন যুক্ত ও পরিবর্তন করা তথ্যগুলো দেখা যাবে।জেমিনাইয়ের মেমোরি সামারি সুবিধাটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করা গুগল এআই প্ল্যান ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। তবে সুবিধাটি ব্যবহারের জন্য ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে ব্যবহারের পাশাপাশি অ্যাকাউন্টের ‘কিপ অ্যাক্টিভিটি’ ও ‘মেমোরি’ সেটিংস চালু রাখতে হবে।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

জেমিনাইতে যুক্ত হচ্ছে মেমোরি সামারি, যে সুবিধা পাওয়া যাবে

আপডেট সময় ০৯:২৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট জেমিনাই ব্যবহারকারীদের সঙ্গে আগের কথোপকথনের বিভিন্ন তথ্য মনে রাখতে পারে। এসব তথ্য কাজে লাগিয়ে পরবর্তী সময়ে নির্দিষ্ট ব্যবহারকারীর পছন্দ, আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী উত্তর দেয় চ্যাটবটটি। তবে সময়ের সঙ্গে ব্যবহারকারীর পছন্দ বা ব্যক্তিগত তথ্য পরিবর্তন হয়। আবার সংরক্ষণ করা কোনো তথ্য ভুলও হতে পারে। এ সমস্যা সমাধানে ‘মেমোরি সামারি’ নামের নতুন সুবিধা চালু করছে গুগল। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে জেমিনি ব্যবহারকারীর সম্পর্কে কী কী তথ্য মনে রেখেছে, তা এক জায়গায় দেখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংশোধন করা যাবে।গুগলের তথ্যমতে, মেমোরি সামারিতে ব্যবহারকারীরা শুধু নিজেদের সংরক্ষণ করা তথ্যই দেখতে পারবেন না, চাইলে ভুল তথ্য সংশোধন বা অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলতে পারবেন। যেমন কারও কর্মস্থল পরিবর্তন হলে পুরোনো কর্মস্থলের তথ্য মুছে নতুন তথ্য যোগ করা যাবে। একইভাবে নিজেদের পছন্দের ধরন সম্পর্কে নতুন তথ্য যুক্ত করা যাবে। এ ছাড়া জেমিনাইয়ে মেমোরি অপশনে কখন কোন তথ্য যুক্ত বা পরিবর্তন করা হয়েছে, তার ইতিহাস দেখা যাবে।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে জানিয়েছে, জেমিনাইয়ের মেমোরি অপশনে ব্যবহারকারীদের পরিচয়, সম্পর্ক, পেশাগত দায়িত্ব, আগ্রহ ও পছন্দের তথ্য আলাদাভাবে সাজানো থাকবে। ফলে আগের কথোপকথনগুলো খুঁজে না দেখেই জেমিনাই ব্যবহারকারীদের কোন কোন তথ্য সংরক্ষণ করেছে, তা জানা যাবে।জেমিনাইয়ে সংরক্ষণ করা তথ্য দেখার পাশাপাশি সংশোধন করবেন যেভাবেজেমিনাইয়ে সংরক্ষণ করা তথ্য দেখার পাশাপাশি সংশোধনের জন্য প্রথমে জেমিনাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ‘সেটিংস’ অপশনে থেকে ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ বিভাগে যেতে হবে। এরপর ‘মেমোরি সামারি’ অপশনে ক্লিক করলেই সংরক্ষণ করা সব তথ্য দেখা যাবে। চাইলে জেমিনিকে সরাসরি ‘হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি?’ প্রশ্ন করেও সংরক্ষণ করা তথ্যগুলো জানা যাবে।মেমোরিতে নতুন তথ্য যোগ, ভুল সংশোধন বা অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলার জন্য জেমিনাইকে সাধারণ ভাষায় নির্দেশনা দিলেই হবে। কোনো নির্দেশনা স্পষ্ট না হলে জেমিনি ব্যবহারকারীর কাছে অতিরিক্ত তথ্য জানতে চাইবে। এরপর ইন্টারফেসে থাকা পেনসিল আইকনে ক্লিক করে সংরক্ষণ করা তথ্য সম্পাদনা করতে হবে; আর তিনটি ডটযুক্ত মেনুতে পাওয়া যাবে ‘মেমোরি হিস্ট্রি’ অপশন। সেখানে  মেমোরিতে নতুন যুক্ত ও পরিবর্তন করা তথ্যগুলো দেখা যাবে।জেমিনাইয়ের মেমোরি সামারি সুবিধাটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করা গুগল এআই প্ল্যান ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। তবে সুবিধাটি ব্যবহারের জন্য ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে ব্যবহারের পাশাপাশি অ্যাকাউন্টের ‘কিপ অ্যাক্টিভিটি’ ও ‘মেমোরি’ সেটিংস চালু রাখতে হবে।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন