ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আগুনে পুড়ল রাউজান আদালতের বিচারকের কক্ষ, সূত্রপাত পরিষ্কার নয়

চট্টগ্রামের রাউজান আদালতের বিচারকের কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। আগুনে কক্ষের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), জানালার পর্দা, আসবাবপত্র ও কিছু কাগজপত্র পুড়ে গেছে।সকালে রাউজান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তাদের প্রাথমিক ধারণা, এসি অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ভোরে কোনো এক সময় সিনিয়র সহকারী জজ আবদুল মান্নানের কক্ষের এসিতে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। এতে এসি ছাড়াও কিছু আসবাব, নথিপত্র ও জানালার পর্দা পুড়ে যায়।রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবদুল আল মামুন প্রথম আলোকে বলেন, সকাল সোয়া নয়টার দিকে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো অবস্থায় দেখতে পান। এর আগে কর্মচারীরা কক্ষের দরজা খুলে ভেতরে আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র দেখতে পান। প্রাথমিকভাবে এসি বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করে দেখার চেষ্টা করা হবে।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার কারণ জানতে পুলিশ কাজ করছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

অপু-পরীমনির পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক

আগুনে পুড়ল রাউজান আদালতের বিচারকের কক্ষ, সূত্রপাত পরিষ্কার নয়

আপডেট সময় ০৭:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের রাউজান আদালতের বিচারকের কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। আগুনে কক্ষের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), জানালার পর্দা, আসবাবপত্র ও কিছু কাগজপত্র পুড়ে গেছে।সকালে রাউজান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তাদের প্রাথমিক ধারণা, এসি অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ভোরে কোনো এক সময় সিনিয়র সহকারী জজ আবদুল মান্নানের কক্ষের এসিতে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। এতে এসি ছাড়াও কিছু আসবাব, নথিপত্র ও জানালার পর্দা পুড়ে যায়।রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবদুল আল মামুন প্রথম আলোকে বলেন, সকাল সোয়া নয়টার দিকে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো অবস্থায় দেখতে পান। এর আগে কর্মচারীরা কক্ষের দরজা খুলে ভেতরে আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র দেখতে পান। প্রাথমিকভাবে এসি বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করে দেখার চেষ্টা করা হবে।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার কারণ জানতে পুলিশ কাজ করছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন