ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

অপু-পরীমনির পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • 31

ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পরিচয় নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন চিত্রনায়িকা পরীমনি। অপু বিশ্বাসের বক্তব্য ছিল, লাইভে কোনো পণ্যের প্রচার করলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যান না।
অপুর মন্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথমে তাকে বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেন পরীমনি। অপুর বক্তব্য উদ্ধৃত করে লাইভে পণ্যের প্রচার করা ব্যক্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে তার আপত্তির কারণ জানতে চান। তবে একপর্যায়ে পোস্টের ভাষা ব্যক্তিগত কটাক্ষে রূপ নেয়। অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলার পাশাপাশি ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দ ব্যবহার করেন পরীমনি। নিজের যোগ্যতা প্রমাণ করে অন্যদের অবস্থান তৈরি করার কথাও লেখেন তিনি।
গতকাল রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পরীমনির পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানান অপু বিশ্বাস। তিনি দাবি করেন, পরীমনির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ, বাকি পাঁচটি নির্মাণাধীন। এরপর অপু বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন অপু। তিনি জানান, ফেসবুকে খুব একটা নিয়মিত নন। পরিচিত ও পারিবারিক বন্ধুদের পোস্ট সামনে এলে সেখানে মন্তব্য করেন। তাকে নিয়ে অন্যদের পোস্ট দেওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। অপুর ভাষায়, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
এর আগে গত বছরের সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপুর অংশ নেওয়াকে কেন্দ্র করেও আলোচনায় এসেছিল পরীমনির একটি পোস্ট। সেখানে তিনি লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ এরপর ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষ করেন পরীমনি। সেবারও অবশ্য তিনি অপুর নাম উল্লেখ করেননি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

অপু-পরীমনির পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক

অপু-পরীমনির পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক

আপডেট সময় ১২:১৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পরিচয় নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন চিত্রনায়িকা পরীমনি। অপু বিশ্বাসের বক্তব্য ছিল, লাইভে কোনো পণ্যের প্রচার করলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যান না।
অপুর মন্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথমে তাকে বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেন পরীমনি। অপুর বক্তব্য উদ্ধৃত করে লাইভে পণ্যের প্রচার করা ব্যক্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে তার আপত্তির কারণ জানতে চান। তবে একপর্যায়ে পোস্টের ভাষা ব্যক্তিগত কটাক্ষে রূপ নেয়। অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলার পাশাপাশি ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দ ব্যবহার করেন পরীমনি। নিজের যোগ্যতা প্রমাণ করে অন্যদের অবস্থান তৈরি করার কথাও লেখেন তিনি।
গতকাল রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পরীমনির পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানান অপু বিশ্বাস। তিনি দাবি করেন, পরীমনির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ, বাকি পাঁচটি নির্মাণাধীন। এরপর অপু বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন অপু। তিনি জানান, ফেসবুকে খুব একটা নিয়মিত নন। পরিচিত ও পারিবারিক বন্ধুদের পোস্ট সামনে এলে সেখানে মন্তব্য করেন। তাকে নিয়ে অন্যদের পোস্ট দেওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। অপুর ভাষায়, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
এর আগে গত বছরের সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপুর অংশ নেওয়াকে কেন্দ্র করেও আলোচনায় এসেছিল পরীমনির একটি পোস্ট। সেখানে তিনি লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ এরপর ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষ করেন পরীমনি। সেবারও অবশ্য তিনি অপুর নাম উল্লেখ করেননি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন