ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারের পাশেই পুলিশ ফাঁড়ি। এর মাত্র ২০০ গজের মধ্যে প্রকাশ্যে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। মিছিলে শতাধিক নেতা-কর্মীর উপস্থিতি দেখা গেছে। তাদের হাতে ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছবি সংবলিত প্ল্যাকার্ড। মিছিল থেকে দেওয়া হয় সরকারবিরোধী নানা স্লোগান। এ সময় সড়কের দুই পাশের লোকজনকে হাততালি দিয়ে মিছিলকারীদের অভিবাদন জানাতেও দেখা যায়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বেলা দুইটার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারের পূর্ব পাশে তিতারপাড়া এলাকায় এ মিছিল বের করা হয়। রামু উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাদ সিকদারের নেতৃত্বে মিছিলটি বের হয় বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতা-কর্মী সারিবদ্ধভাবে মিছিল করছেন। এ সময় তাদের মুখে ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ইমাদ সিকদার ভয় নাই, আমরা আছি তোমার সাথে’সহ বিভিন্ন স্লোগান। মিছিলকারীদের হাতে শেখ হাসিনা ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
ভিডিওচিত্রে আরও দেখা যায়, মিছিলটি সড়ক দিয়ে যাওয়ার সময় দুই পাশের কয়েকজন মানুষ হাততালি দিয়ে তাদের অভিবাদন জানাচ্ছেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ করেই গর্জনিয়া বাজার এলাকায় ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। অল্প সময়ের মধ্যে মিছিলটি শেষ করে তারা সেখান থেকে সরে যান। পরে মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
স্থানীয়দের দাবি, গর্জনিয়া পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ২০০ গজের মধ্যে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশের এত কাছাকাছি এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা কীভাবে প্রকাশ্যে মিছিল করার সুযোগ পেলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ছাত্রলীগ ও যুবলীগের মিছিল বের করার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় দুপুর দুইটার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়েছে বলে তথ্য পেয়েছি। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিও পুলিশের নজরে এসেছে জানিয়ে ওসি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কোনো ধরনের কার্যক্রম চালানোর সুযোগ নেই। মিছিলে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান শুরু করেছে। ভিডিও দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তবে পুলিশ ফাঁড়ির এত কাছাকাছি এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা কীভাবে মিছিল করার সুযোগ পেলেন, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ওসি ফজলুল হক।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

আপডেট সময় ০৭:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারের পাশেই পুলিশ ফাঁড়ি। এর মাত্র ২০০ গজের মধ্যে প্রকাশ্যে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। মিছিলে শতাধিক নেতা-কর্মীর উপস্থিতি দেখা গেছে। তাদের হাতে ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছবি সংবলিত প্ল্যাকার্ড। মিছিল থেকে দেওয়া হয় সরকারবিরোধী নানা স্লোগান। এ সময় সড়কের দুই পাশের লোকজনকে হাততালি দিয়ে মিছিলকারীদের অভিবাদন জানাতেও দেখা যায়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বেলা দুইটার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারের পূর্ব পাশে তিতারপাড়া এলাকায় এ মিছিল বের করা হয়। রামু উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাদ সিকদারের নেতৃত্বে মিছিলটি বের হয় বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতা-কর্মী সারিবদ্ধভাবে মিছিল করছেন। এ সময় তাদের মুখে ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ইমাদ সিকদার ভয় নাই, আমরা আছি তোমার সাথে’সহ বিভিন্ন স্লোগান। মিছিলকারীদের হাতে শেখ হাসিনা ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
ভিডিওচিত্রে আরও দেখা যায়, মিছিলটি সড়ক দিয়ে যাওয়ার সময় দুই পাশের কয়েকজন মানুষ হাততালি দিয়ে তাদের অভিবাদন জানাচ্ছেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ করেই গর্জনিয়া বাজার এলাকায় ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। অল্প সময়ের মধ্যে মিছিলটি শেষ করে তারা সেখান থেকে সরে যান। পরে মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
স্থানীয়দের দাবি, গর্জনিয়া পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ২০০ গজের মধ্যে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশের এত কাছাকাছি এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা কীভাবে প্রকাশ্যে মিছিল করার সুযোগ পেলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ছাত্রলীগ ও যুবলীগের মিছিল বের করার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় দুপুর দুইটার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়েছে বলে তথ্য পেয়েছি। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিও পুলিশের নজরে এসেছে জানিয়ে ওসি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কোনো ধরনের কার্যক্রম চালানোর সুযোগ নেই। মিছিলে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান শুরু করেছে। ভিডিও দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তবে পুলিশ ফাঁড়ির এত কাছাকাছি এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা কীভাবে মিছিল করার সুযোগ পেলেন, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ওসি ফজলুল হক।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন