গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।
বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালন করছে বাহিনীটি। এরই অংশ হিসেবে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।
এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন তারা।
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
-
অনলাইন ডেস্ক : - আপডেট সময় ১১:২০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- 27



























