ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। আজ সোমবার শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। শ্রমভবনে এ সভা হোয়ার কথা ছিল। সভার নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে।গার্মেন্টসশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কথা ছিল, আজ মালিকপক্ষ মজুরির প্রস্তদাব দেবে। এর আগে শ্রমিকেরা ৩২ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দিয়েছিল।এ বিষয়ে শ্রমিক নেতা ও নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার প্রথম আলোকে বলেন, আজ সকাল ৮টায় বোর্ডের চেয়ারম্যান তাঁকে জাজান, সভা স্থগিত করা হয়েছে। কেন সভা স্থগিত করা হলো, তার বেশ কয়েকটি কারণ তাঁকে বলা হয়েছে। যেমন, চলমান শ্রম আন্দোলন বন্ধ না হওয়া ও সামগ্রিকভাবে শ্রম পরিস্থিতির উন্নতি না হওয়া, রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতা।পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করেছিলেন, মালিকেরা তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেছেন। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অনেক কম। তাদের প্রস্তাব বড় ধরনের আন্দোলন উসকে দেয়। শেষ পর্যন্ত শ্রমিকদের লাগাতার আন্দোলন ও আলোচনায় দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হন মালিকপক্ষ।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

অপু-পরীমনির পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত

আপডেট সময় ১১:১৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। আজ সোমবার শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। শ্রমভবনে এ সভা হোয়ার কথা ছিল। সভার নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে।গার্মেন্টসশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কথা ছিল, আজ মালিকপক্ষ মজুরির প্রস্তদাব দেবে। এর আগে শ্রমিকেরা ৩২ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দিয়েছিল।এ বিষয়ে শ্রমিক নেতা ও নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার প্রথম আলোকে বলেন, আজ সকাল ৮টায় বোর্ডের চেয়ারম্যান তাঁকে জাজান, সভা স্থগিত করা হয়েছে। কেন সভা স্থগিত করা হলো, তার বেশ কয়েকটি কারণ তাঁকে বলা হয়েছে। যেমন, চলমান শ্রম আন্দোলন বন্ধ না হওয়া ও সামগ্রিকভাবে শ্রম পরিস্থিতির উন্নতি না হওয়া, রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতা।পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করেছিলেন, মালিকেরা তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেছেন। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অনেক কম। তাদের প্রস্তাব বড় ধরনের আন্দোলন উসকে দেয়। শেষ পর্যন্ত শ্রমিকদের লাগাতার আন্দোলন ও আলোচনায় দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হন মালিকপক্ষ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন