ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ শনিবার। বাংলাদেশে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতিপ্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ক্রমবর্ধমান ব্যবহার ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

খাদ্যপণ্যের প্যাকেটে বাধ্যতামূলক সতর্কবার্তা বা ফ্রন্ট অব প্যাকেজ লেবেলিং (এফওপিএল) ভোক্তাকে সচেতনভাবে খাদ্য নির্বাচনে সহায়তা করবে এবং খাদ্যজনিত ডায়াবেটিসের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই খাদ্যপণ্যের প্যাকেটে বাধ্যতামূলকভাবে সতর্কবার্তা চালুর আহ্বান জানিয়েছেন তাঁরা।

এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় এক কোটি ৩৯ লাখ, যার ৩৯.১ শতাংশ জানতেন না যে তাদের এই রোগ রয়েছে।

এ সময় ডায়াবেটিস সম্পর্কিত স্বাস্থ্য ব্যয় ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা।

বিশেষজ্ঞরা মনে করেন, অতিপ্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় গ্রহণের ফলে জনগণের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমে বাড়ছে। এ পরিস্থিতিতে প্যাকেটের সামনের অংশে সহজবোধ্য ও দৃশ্যমান সতর্কবার্তা থাকলে ভোক্তা সহজেই খাদ্যপণ্যে থাকা ক্ষতিকর উপাদান সম্পর্কে জানতে পারবে।

গবেষণায় প্রমাণিত, মাত্রাতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতিপ্রক্রিয়াজাত পণ্য শনাক্ত করতে সতর্কতামূলক লেবেলই বাংলাদেশি ভোক্তাদের জন্য সবচেয়ে কার্যকর।

তাই ডায়াবেটিস প্রতিরোধে কোনো ধরনের শিথিলতা, অব্যাহতি বা বিলম্ব ছাড়াই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা-২০২৬’ চূড়ান্তকরণ এখন সময়ের দাবি।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করে এবং প্রক্রিয়াজাত খাদ্যে লবণ, চিনি ও চর্বির মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি।

গতকাল শুক্রবার গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, ‘ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্য ক্ষতিকর উপকরণ সম্পর্কে জানা ভোক্তার অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্যের প্যাকেটের সামনে সতর্কবার্তা চালু করতে হবে।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

আপডেট সময় ০৯:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ শনিবার। বাংলাদেশে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতিপ্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ক্রমবর্ধমান ব্যবহার ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন