‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এসআরবির প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।
রংপুরের গঙ্গাচড়া থানাধীন গজঘন্টা বাবুপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী ওয়ান শ্যুটার পিস্তল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল রাতে অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ২৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ রাত ০৩.৩০ ঘটিকায় রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন গজঘন্টা ইউনিয়নের গজঘন্টা বাবুপাড়া গ্রামের মোঃ নজরুল হক (৬০) এর বাড়ির পিছনের রাস্তার পাশে বাঁশঝাড়ে লোহার তৈরী সিলভার রংয়ের একটি ওয়ান শ্যুটার পিস্তল পরিত্যক্ত অবস্থায় জব্দ করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত জিডিমূলে রংপুর জেলার গংগাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তি 






























