ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দেশের বাজারে চার দিনে স্বর্ণের দাম কমলো ১৬ হাজার টাকা

সংগৃহীত ছবি

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। মাত্র চার দিনে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ১৫ হাজার ৮৬৩ টাকা (প্রায় ১৬ জহাজার টাকা)। ২৯ আগস্ট দাম কমানোর আগে যেখানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা, সেখানে সর্বশেষ তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়। এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হয়েছে। ফলে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়।

এর আগে ২৯ আগস্ট প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়। এরপর ৩১ আগস্ট দ্বিতীয় দফায় প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়ে দাম করা হয় ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা। সর্বশেষ বুধবার আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হলো।

অর্থাৎ, ২৯ আগস্টের আগে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের ব্যবধানে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ১৫ হাজার ৮৬৩ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ২১ হাজার ৯৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ২৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৬৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ

দেশের বাজারে চার দিনে স্বর্ণের দাম কমলো ১৬ হাজার টাকা

আপডেট সময় ১১:৪০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। মাত্র চার দিনে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ১৫ হাজার ৮৬৩ টাকা (প্রায় ১৬ জহাজার টাকা)। ২৯ আগস্ট দাম কমানোর আগে যেখানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা, সেখানে সর্বশেষ তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন