লালমনিরহাট আদিতমারী উপজেলা বিএনপির আয়োজনে,১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে, মঙ্গলবার বিকেলে দলীয় কার্য্যলয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বর হয়ে দলীয় কার্য্যলয়ে এসে শেষ হয়।
এর আগে উপজেলা দলীয় কার্য্যলয়ে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখে, সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, জেলা বিএনপির সহঃ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহামান হাবিব,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হিয়া ইউনুস,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নাদিরুল ইসলাম মানিক,মোস্তাফিজুর রহমান,সাপ্টীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোনায়েম চৌধুরী মিলন,উপজেলা যুবদলের আহবায়ক ইদ্রিস আলী,সদস্য সচিব হাসানুল হক বান্না,উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বাক্কার সিদ্দিক, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম অপু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়া রনি প্রমূখ।
এর আগে দলীয় কার্য্যলয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বর্তমান দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতি নিয়ে বক্তব্য রাখেন।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা ৮ টি ইউনিয়ন বিএনপি এর অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করে।
এদিকে আবার সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলে নেতৃত্বে সকালে আরেকটি বিএনপি ও এর অঙ্গসংঠনের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
ব্রেকিং
আদিতমারীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
-
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- - আপডেট সময় ১০:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- 16
জনপ্রিয় সংবাদ




























