ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

লালমনিরহাটে ‘এক দেশ, এক কিউআর’ প্রচারে ডিজিটাল লেনদেন ক্যাম্পেইন

নগদ অর্থের ব্যবহার কমিয়ে সহজ, নিরাপদ ও সমন্বিত ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে লালমনিরহাটে ‘এক দেশ, এক কিউআর’ কর্মসূচির আওতায় বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের নির্দেশনায় এবং উত্তরা ব্যাংক পিএলসি, লালমনিরহাট শাখা ও ব্যাংকার্স ক্লাবের ব্যবস্থাপনায় পৌরসভার কনভেনশন হলে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের পরিচালক এ কে এম কামরুজ্জামান। সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংক পিএলসির বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. মোজাম্মেল হক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের যুগ্ম পরিচালক মো. সোহেল রানা ও রূপালী ব্যাংক পিএলসি, লালমনিরহাটের জোনাল ম্যানেজার মো. অহিদুজ্জামান। বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবহার করে গ্রাহক বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সহজেই অর্থ পরিশোধ করতে পারেন। এতে একাধিক কিউআর ব্যবস্থার পরিবর্তে সমন্বিত ডিজিটাল লেনদেনের সুযোগ তৈরি হয়েছে।

ক্যাম্পেইনে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারের পদ্ধতি ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। নগদবিহীন লেনদেন সম্প্রসারণে ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

লালমনিরহাটে ‘এক দেশ, এক কিউআর’ প্রচারে ডিজিটাল লেনদেন ক্যাম্পেইন

আপডেট সময় ১০:০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নগদ অর্থের ব্যবহার কমিয়ে সহজ, নিরাপদ ও সমন্বিত ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে লালমনিরহাটে ‘এক দেশ, এক কিউআর’ কর্মসূচির আওতায় বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন