ফেনী জেলার ফেনী মডেল থানার যৌতুকের জন্য গোপনাঙ্গহানী মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ পারভেজ’কে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা হতে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।
এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী মডেল থানার মামলা নং-৯২, তারিখ -২৯ আগস্ট ২০২৬ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন) ২০২৫, এর ১১(খ)/৩০ মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি মোঃ পারভেজ চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ আনুমানিক ২১০২ ঘটিকায় এসআরবি-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন মাইলের মাথা শেভরন হাসপাতালের সামনে হতে বর্ণিত মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মোঃ পারভেজ (২৮), পিতা- মৃত আবুল কাশেম, সাং-বিরিঞ্চি, থানা-ফেনী, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি 






























