ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এসআরবি-১৩ এর অভিযানে বিপুল ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এসআরবি-১৩ এর অভিযানে অবৈধ মাদকদ্রব্য ১৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ কে গ্রেফতার করেছে এসআরবি-১৩। গ্রেফতারকৃত আসামি হাফিজুল ইসলাম (৩০) ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামের মোঃ ইব্রাহিম হাওলাদারের ছেলে।

এসআরবি-১৩ এর চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ইং ২০/০৯/২০২৬ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকার সময় এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভাস্থ ০১ নং ওয়ার্ডের সাহেবগঞ্জ, মাজারপাড়া সাকিনের শাহ ইসমাইল গাজী (রঃ) মাজার জামে মসজিদের সামনে গোবিন্দগঞ্জ টু দিনাজপুর গামী মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি হাফিজুল ইসলাম (৩০), পিতা- মোঃ ইব্রাহিম হাওলাদার, মাতা- জাহানুর বেগম, সাং- আরুয়া সোনারগাঁও, থানা- রাজাপুর, জেলা- ঝালকাঠী’কে গ্রেফতার করে।

এই ঘটনায় এসআরবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

মারা গেছেন ‘মৌচাক’ খ্যাত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

এসআরবি-১৩ এর অভিযানে বিপুল ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৩:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

এসআরবি-১৩ এর অভিযানে অবৈধ মাদকদ্রব্য ১৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন