ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কুড়িগ্রামের চিলমারীতে জমি নিয়ে বিরোধ, অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের চিলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে বিপ্লব মিয়া ও তাঁর স্ত্রী আনু বেগমের বিরুদ্ধে অপপ্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মব সৃষ্টির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রহমত আলী শামীম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব চিলমারীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামীম।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ১৯৯৭ সালে তাঁর বাবা বিপ্লব মিয়ার বাবা ও চাচাদের কাছ থেকে ৪২ শতক জমি কিনে ভোগদখলে নেন। জমি বিক্রির পর বিপ্লবের বাবাকে সাময়িকভাবে থাকার জন্য জমির এক কোণে প্রায় চার শতাংশ জায়গা মৌখিকভাবে দেওয়া হয়। পরে তাঁরা আর জায়গা ছেড়ে দেননি।

শামীম বলেন, জায়গা ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার বলা হলেও বিপ্লব সময়ক্ষেপণ করেন। গত ১৪ আগস্ট এ বিষয়ে কথা বলতে গেলে তাঁর সঙ্গে বিপ্লবের কথা-কাটাকাটি হয়। পরে ১৮ আগস্ট স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিস বৈঠক হয়। সেখানে বিপ্লবকে বাড়ি স্থানান্তরের জন্য তিন লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে এক লাখ টাকা দেওয়া হলেও তিনি বাড়ি স্থানান্তর করেননি বলে দাবি করেন শামীম।

তিনি আরও অভিযোগ করেন, টাকা নেওয়ার পর বিপ্লব তাঁর ও পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন এবং থানায় ভুল তথ্য দিয়ে অভিযোগ করার চেষ্টা করছেন। এর আগে একই ঘটনায় শামীমের পক্ষে চিলমারী উপজেলাবাসীর ব্যানারে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন হাফিজুর রহমান হাফিজ, শাহ আলম প্রমুখ। সংবাদ সম্মেলনে শামীম অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শালিসের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ দাবি করেন দাবি করেন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আভাস

কুড়িগ্রামের চিলমারীতে জমি নিয়ে বিরোধ, অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:৪২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে বিপ্লব মিয়া ও তাঁর স্ত্রী আনু বেগমের বিরুদ্ধে অপপ্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মব সৃষ্টির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রহমত আলী শামীম।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন