ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধহঠাৎ বন্ধ রাজশাহীর বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ০৯:২১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 7

পুরোনো ছবি

রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। নাটোর ও রাজশাহী জেলার বাস মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলের জেরে গণপরিবহন সেবায় এই অস্থিরতা সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে রাজশাহী বাস টার্মিনালে এসে বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেকে কাউন্টারে অপেক্ষা করলেও কখন বাস ছাড়বে, তা নিশ্চিত করে বলতে পারছেন না পরিবহন সংশ্লিষ্টরা।

জানা গেছে, বৃহস্পতিবার দর্শনার উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন সেখানকার বাস মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে ‘তুহিন পরিবহন’-এর একটি বাসে তুলে দর্শনার উদ্দেশে পাঠানো হয়।
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, ‘রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করায় নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এ ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।’
এদিকে ঘটনার পর রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে নাটোরের ‘তুহিন পরিবহন’-এর তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটক থাকা ‘রাব্বি পরিবহনের’ বাসটি ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেওয়া হয়।

তবে এর মধ্যেই বিরোধের জেরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ রাজশাহী থেকে সব আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।

বাস চলাচল বন্ধ থাকায় সকাল থেকেই রাজশাহী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা যায়। নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে নিয়মিত বাস চলাচল করায় এ ধর্মঘটের প্রভাব পড়েছে দূরপাল্লার যাত্রীদের ওপর।

রংপুরগামী যাত্রী শাহানাজ বলেন, ‘রংপুর যাব। কাউন্টারে এসে বসে আছি। তারা বলছেন, সড়কে সমস্যা হয়েছে, কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। কিন্তু এক ঘণ্টা পার হয়ে গেলেও বাস ছাড়েনি।’

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল কালবেলাকে বলেন, ‘সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে শুনেছি। যেসব বাস নাটোরের ওপর দিয়ে চলাচল করে, সেগুলো বন্ধ রয়েছে। আমি বাস টার্মিনালে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারব।’

অন্যদিকে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, ‘ঢাকাগামী কোচগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। বিরোধ দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।’

এদিকে বিরোধ সমাধানে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বর্তমান মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান কালবেলাকে বলেন, ‘ঘটনাটি নিয়ে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে।’

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী কালবেলাকে বলেন, ‘বাস মালিক ও শ্রমিকদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই একটি বিরোধ রয়েছে। সেটি সমাধানের চেষ্টা চলমান রয়েছে। এর মধ্যে হঠাৎ করে বাস চলাচল বন্ধের কারণ আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধহঠাৎ বন্ধ রাজশাহীর বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় ০৯:২১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। নাটোর ও রাজশাহী জেলার বাস মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলের জেরে গণপরিবহন সেবায় এই অস্থিরতা সৃষ্টি হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন