নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতীতে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ীতে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী কিছু কুচক্রি মহলের লোকের বিরুদ্ধে, অপরদিকে প্রভাব খাটিয়ে তাদের দেয়া পরপর ৫টি মিথ্যা মামলা দায়ের করে অসহায় পরিবারে লোকদের হয়রানী করছে বলে অভিযোগ করেন ভুক্তভুগি পরিবার।
ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ গোমনাতী কাজিমুদ্দিন পাড়া গ্রামে। পরিবারের অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে তৈয়ব আলীর সাথে প্রতিবেশী মৃত ইয়াকুব আলীর ছেলে সুলতান আলী, মোশারফ হোসেন এবং আজাহার আলীর চলাচলের রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত দন্দ্ব চলে আসছে। যার কারনে তৈয়ব আলী নতুন পাকাঁ ঘর নির্মাণ করায় সুলতান ও মোশারফগণ বাঁধা প্রদান করে। ঘটনার বিষয় নিয়ে তাদের মাঝে ঝগড়া বিবাদ হলে মোশারফগণ তৈয়ব আলীর পরিবারের উপর ৫টি মামলা দায়ের করে। যার কারণে পুলিশ তৈয়ব আলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। সেই থেকে দুই পরিবারের মাঝে শত্রুতা বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় ঘটনারদিন রবিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে সুলতান, মোশারফ সহ তারা তাদের দলবল নিয়ে তৈয়ব আলীর বাড়ীতে হামলা চালিয়ে লুটপাট করে এবং তৈয়বের বাড়ীতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন তারা।
পরে ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগিতা কামনা করেন, তারই মধ্যে এাকাবাসী দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এ বিষয়ে সুলতান আলী ও মোশারফ হোসেন বলেন, তৈয়ব আলী নিজের বাড়ীতে নিজেই আগুন লাগিয়ে আমাদের ফাঁসানোর চেস্টা করেছে, ঘটনাটি মিথ্যা এবং সাজানো। প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগি তৈয়ব আলীর পরিবার।
আনিছুর রহমান মানিক, নীলফামারী জেলা প্রতিনিধি:- 






























