ঢাকা ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

প্রেমের কাছে হার মানল দূরত্ব, চীন থেকে রংপুরে এসে ইসলাম গ্রহণ করে বিয়ে!

ভালোবাসার টানে সুদূর চীন থেকে রংপুরের পীরগঞ্জে ছুটে এসেছেন ঝাও হুইয়ান (২৯) নামের এক যুবক। গত ২৫ আগস্ট পীরগঞ্জে আসেন তিনি। তার বাড়ি চীনের সিচুয়েন প্রদেশে। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের নাম রেখেছেন আয়ান ইসলাম।

পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আবিদা সুলতানা নামের ওই তরুণীর সঙ্গে আয়ানের বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

আবিদা সুলতানা উপজেলার মিঠিপুর ইউপির মিঠিপুর পানবাজার গ্রামের সোলাইমান মিয়ার মেয়ে। আবিদা পানবাজার ডিএম উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। আবিদার পরিবার প্রথমডাঙ্গা গ্রামে নানার বাড়িতে বসবাস করেন।

আবিদার পরিবার জানায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আবিদা সুলতানার সঙ্গে চীনের যুবক ঝাও হুইয়ানের পরিচয় হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে চীনের সিচুয়েন প্রদেশ থেকে বাংলাদেশে এসে আবিদার সঙ্গে যোগাযোগ করে পরিবারের সঙ্গে দেখা করেন। প্রেমিকার পরিবারে সম্মতিতে শুক্রবার ইসলামী শরিয়া মোতাবেক শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে আবিদার নানার বাড়িতে বিয়ে সম্পন্ন হয়।

বিষয়টি এলাকায় প্রকাশ হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চীনা জামাইকে একনজর দেখতে উৎসুক জনতা আবিদার নানার বাড়ি শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে ভিড় জমায়।

শানেরহাট ইউনিয়নের ইউপি সদস্য রাশেদুল ইসলাম সুমন বলেন, ছেলেটি চীন থেকে এসেছে। তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জেনেছি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

প্রেমের কাছে হার মানল দূরত্ব, চীন থেকে রংপুরে এসে ইসলাম গ্রহণ করে বিয়ে!

প্রেমের কাছে হার মানল দূরত্ব, চীন থেকে রংপুরে এসে ইসলাম গ্রহণ করে বিয়ে!

আপডেট সময় ১২:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ভালোবাসার টানে সুদূর চীন থেকে রংপুরের পীরগঞ্জে ছুটে এসেছেন ঝাও হুইয়ান (২৯) নামের এক যুবক। গত ২৫ আগস্ট পীরগঞ্জে আসেন তিনি। তার বাড়ি চীনের সিচুয়েন প্রদেশে। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের নাম রেখেছেন আয়ান ইসলাম।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন