ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, দুধ কেনার খরচ যোগাতে পারছেনা পরিবার

রংপুরের পীরগাছায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক মা। তিন নবজাতকের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও চরম আর্থিক সংকটে সেই আনন্দ এখন অনেকটাই ম্লান। একসঙ্গে তিন শিশুর দুধ, ডায়াপার, ওষুধ ও পোশাকের খরচের পাশাপাশি প্রসূতি মায়ের চিকিৎসা ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন পরিবারটি।

ঘটনাটি পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের বড় হায়াত খাঁ আউলিয়াপাড়া গ্রামের। ওই গ্রামের সৌর মিয়া ও হাসি বেগম দম্পতির ঘরে সম্প্রতি জন্ম নেয় তিনটি ফুটফুটে কন্যাসন্তান। তাদের নাম রাখা হয়েছে সুমাইয়া, সুরভী ও মাইশা। এর আগে তাদের পাঁচ বছর বয়সী জামিলা নামে আরও একটি কন্যাসন্তান রয়েছে। চার কন্যাসন্তানকে নিয়ে এখন চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সৌর মিয়া আগে পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে তিনি বেকার। আয়-রোজগার না থাকায় সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে একসঙ্গে তিন সন্তানের জন্মের পর বেড়েছে পরিবারের ব্যয়। নবজাতকদের ফর্মুলা দুধ, ডায়াপার, ওষুধ ও পোশাকের ব্যবস্থা করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
এদিকে প্রসূতি মা হাসি বেগমও প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও পুষ্টিকর খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাভাবে নবজাতকদের প্রয়োজনীয় পরিচর্যা ও পুষ্টি নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে।

প্রসুতি হাসি বেগম বলেন, সন্তান আল্লাহর নেয়ামত। একসঙ্গে তিন সন্তান পেয়ে আমরা আনন্দিত। কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। সিজার পরবর্তী ইনফেকশনের জন্য নিজের চিকিৎসা ও সন্তানদের দুধ, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের খরচ জোগাতে পারছি না। সরকার ও সমাজের বিত্তবান মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সন্তানগুলোকে ভালোভাবে বড় করতে পারতাম।

প্রতিবেশীরা জানান, পরিবারটি অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একসঙ্গে তিন নবজাতকের জন্মের পর তাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় নবজাতক তিন শিশুর চিকিৎসা, পুষ্টি ও প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন প্রতিবেশীরাও।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এনামুল হক বলেন, আমামরা শিশুদের পরিবারের সাথে যোগাযোগ করবো। জমজ তিন শিশুর জন্য আর্থিক ও চিকিৎসা সহায়তা এবং তাদেরকে কিছু উপঢৌকন প্রদান করা হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

রক্তের গ্রুপ পরীক্ষা করলে কি অজু ভেঙে যায়?

একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, দুধ কেনার খরচ যোগাতে পারছেনা পরিবার

আপডেট সময় ১০:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

রংপুরের পীরগাছায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক মা। তিন নবজাতকের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও চরম আর্থিক সংকটে সেই আনন্দ এখন অনেকটাই ম্লান। একসঙ্গে তিন শিশুর দুধ, ডায়াপার, ওষুধ ও পোশাকের খরচের পাশাপাশি প্রসূতি মায়ের চিকিৎসা ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন পরিবারটি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন