ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আওয়ামী লীগ একটি ক্লোজড চ্যাপ্টার: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বর্তমানে আওয়ামী লীগ একটি ক্লোজড চ্যাপ্টার। বাংলাদেশে তাদের পতন হয়েছে, ভারতে গিয়ে দাফন হয়েছে। বিএনপিকে আলাদাভাবে ট্রিট করা হলেও বিন্দুমাত্র ছাড় দিতে আগ্রহী নই আমরা। তাদের সব অন্যায়ের প্রতিবাদ করব।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে এনসিপির পটুয়াখালী জেলা শাখার আয়োজনে একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজমেরী হক বাঁধনকে সরকারি আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি বর্তমান সরকারকে অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানান তিনি।

সারজিস আলম বলেন, বিএনপিকে এসব ঘটনার লাগাম টেনে ধরতে হবে। বিএনপি যদি ভোটের নেগোসিয়েশনের জন্য খুনি ও স্বৈরাচারদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চিন্তাভাবনা করে, তাহলে হিতে বিপরীত হবে। এ ক্ষেত্রে কোনো সংকট তৈরি হলে সব দলের ওপর দিয়েই যাবে। বিএনপি যেহেতু ক্ষমতায়, সংকটের অগ্রভাগ তাদেরই মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ও বিচার বিভাগ যদি এসব বিষয়ে শাস্তি নিশ্চিত না করে, তাহলে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে আমাদের আবারও রাজপথে নামতে হতে পারে।

তিনি বলেন, বিগত ছয় মাসে বিএনপি জনআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। এমন প্রক্রিয়া চলতে থাকলে পাঁচ বছর ক্ষমতায় স্থায়ী হতে পারবে না।
সারজিস আলম বলেন, দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির যে জাতীয় সংকট চলছে, তাতে বিএনপিকে আমরা সহযোগিতা করতে চাই । কিন্তু উচ্চমূল্যে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি কিনে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আবার কয়েক দিন আগে প্রধানমন্ত্রী বলছেন, কেউ যদি অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, আইনগতভাবে তা প্রতিহত করা হবে। এই অরাজকতা তারা নিজেদের দুর্নীতি, অব্যবস্থাপনা ও অযোগ্য ব্যক্তিদের বড় বড় পদে পদায়নের জন্য সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, নিজেরা অরাজকতা তৈরি করে বিরোধী দলের ওপর দায় চাপিয়ে তাদের দমন করার যে রাজনীতি করা হচ্ছে, তা এই বাংলাদেশে আর চলবে না। জনগণের এই দুর্বিষহ পরিস্থিতি নিয়ে লুটপাটের রাজনীতি করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন। কর্মশালা-সংক্রান্ত বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। এ ছাড়া বক্তব্য দেন যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মঞ্জু প্রমুখ।

পরে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

রক্তের গ্রুপ পরীক্ষা করলে কি অজু ভেঙে যায়?

আওয়ামী লীগ একটি ক্লোজড চ্যাপ্টার: সারজিস আলম

আপডেট সময় ১০:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বর্তমানে আওয়ামী লীগ একটি ক্লোজড চ্যাপ্টার। বাংলাদেশে তাদের পতন হয়েছে, ভারতে গিয়ে দাফন হয়েছে। বিএনপিকে আলাদাভাবে ট্রিট করা হলেও বিন্দুমাত্র ছাড় দিতে আগ্রহী নই আমরা। তাদের সব অন্যায়ের প্রতিবাদ করব।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন