ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

তালেব ভাইজানের সহযোগী সোহাগের রহস্যজনক মৃত্যু, উদ্ধার ঝুলন্ত মরদেহ

উত্তরাঞ্চলের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ‘তালেব ভাইজান’ খ্যাত তালেব আলীর ভাতিজা ও সহযোগী সোহাগের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার আশুলিয়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সোহাগের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে আশুলিয়ার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। রোববার দুপুরে নিজ কক্ষে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর মাইক্রোবাসযোগে সোহাগের মরদেহ নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সোহাগের চাচা ও কন্টেন্ট ক্রিয়েটর তালেব ভাইজান বলেন, ‘আমি দিনাজপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এক আত্মীয়ের মাধ্যমে সোহাগের মৃত্যুর খবর পাই। কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানি না।’

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, সোহাগের মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যু মামলা বা সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সম্পত্তি দান করেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা-সংসদে নতুন বিল পাস

তালেব ভাইজানের সহযোগী সোহাগের রহস্যজনক মৃত্যু, উদ্ধার ঝুলন্ত মরদেহ

আপডেট সময় ০৫:৩২:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

উত্তরাঞ্চলের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ‘তালেব ভাইজান’ খ্যাত তালেব আলীর ভাতিজা ও সহযোগী সোহাগের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার আশুলিয়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সোহাগের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে আশুলিয়ার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। রোববার দুপুরে নিজ কক্ষে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন