ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

জামায়াত আমিরের সামনে ছাত্রদল নেতার ‘লাল কার্ড’, সামাজিক মাধ্যমে তোলপাড়

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে ইসলামীর আমিরকে লাল কার্ড দেখালেন ছাত্রদলের এক নেতা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লংমার্চের গাড়িবহরটি মিরসরাই প্রবেশ করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের বসে লালকার্ড প্রদর্শন করেন ওই ছাত্রদল নেতা। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

লাল কার্ড দেখানো ওই যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিরসরাই উপজেলা ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য।
দলীয় সূত্রে বলছে, শনিবার সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যের লংমার্চটি মিরসরাই এলাকা অতিক্রম করার সময় বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়িবহর লক্ষ্য করে লাল কার্ড দেখান নিশান। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজ আইডিতে আপলোড করেন। এরপরই ভিডিওটি ভাইরাল হয়।
এ ঘটনার পর নিশানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ নিশানের এই প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ সমালোচনা করেছেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, নিয়োগ হবে ১৫ জন

জামায়াত আমিরের সামনে ছাত্রদল নেতার ‘লাল কার্ড’, সামাজিক মাধ্যমে তোলপাড়

আপডেট সময় ১১:১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে ইসলামীর আমিরকে লাল কার্ড দেখালেন ছাত্রদলের এক নেতা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন