ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ভেজাল মদের ভয়াবহতা, ভারতে প্রাণ গেল ৯ জনের

ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় কথিত ‘ভেজাল মদ’ পান করে ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বেশ কয়েকজন গ্রামবাসী মদ পান করার পর অসুস্থ হয়ে পড়ে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। খবর ইন্ডিয়া টুডের

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘুঘর, নওরাজ, বারাজসহ আশপাশের এলাকার কয়েকজন শনিবার রাতে মদ পান করেন। এরপরই তাদের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

বিষাক্ত বা ভেজাল মদ পানকেই মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। তবে এখনো মদে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার তদন্তে পুলিশ আক্রান্ত পরিবার ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। নিহতরা যে মদ পান করেছিলেন, সেটিও পরীক্ষা করা হবে। একই সঙ্গে মদগুলো কোথা থেকে এসেছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় অবৈধভাবে তৈরি বা ভেজাল মদ সরবরাহের আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না এবং এর পেছনে কোনো অবৈধ মদ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পরিস্থিতি পুরোপুরি মূল্যায়ন না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে প্রশাসন।

এ ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা কোনোভাবেই সরকার মেনে নেবে না বলেও জানান তিনি।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবড়া ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে এবং আবগারি বিভাগের কমিশনারও ঘটনাস্থলে যাচ্ছেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: চিফ প্রসিকিউটর

ভেজাল মদের ভয়াবহতা, ভারতে প্রাণ গেল ৯ জনের

আপডেট সময় ০৩:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় কথিত ‘ভেজাল মদ’ পান করে ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বেশ কয়েকজন গ্রামবাসী মদ পান করার পর অসুস্থ হয়ে পড়ে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। খবর ইন্ডিয়া টুডের

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন