ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হোয়াইট হাউসে সিকে নিয়ে ট্রাম্পের জমকালো আয়োজন, ছিলেন যাঁরা

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের জন্য জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই আয়োজন করা হয়। কে ছিলেন না এই নৈশভোজে। প্রযুক্তিজগতের বাঘা বাঘা ব্যক্তিত্ব যোগ দেন এই ভোজে। ছিলেন টেসলার ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। বোঝাই যায়, সির সফরে বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল।ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যখন সি চিন পিং ও তাঁর স্ত্রী পেং লিউয়ানকে নৈশভোজে স্বাগত জানাচ্ছিলেন, তখন হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন অনেকে। ঘটনাস্থল থেকে এএফপির সংবাদকর্মীরা জানান বিক্ষোভকারীরা এ সময় নানা স্লোগান দেন। তাঁরা ‘সি চিন পিং, আপনাকে স্বাগত নয়’, ‘হংকংকে মুক্ত করো’ স্লোগান দেন।এর আগে দিনের শুরুতে ট্রাম্প বলেন, সিয়ের সঙ্গে তাঁর আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। নৈশভোজে সামরিক কুচকাওয়াজ, আকাশে যুদ্ধবিমানের মহড়া চলে। হোয়াইট হাউসে নির্মিত নতুন হেলিপ্যাড দেখানো হয় সিকে।হোয়াইট হাউসে নৈশভোজে আসা অতিথিরাকী ছিল নৈশভোজেট্রাম্প সিকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক ইগলের আদলে তৈরি বিশেষ একটি মূর্তি উপহার দেন। নৈশভোজে অতিথিদের পরিবেশন করা হয় হলুদ স্কোয়াশের ভেলুতে, সামুদ্রিক মাছের বিশেষ পদ, ভ্যানিলা তিলের আবরণে তৈরি সি-বাস এবং ভ্যানিলা ক্রিম দিয়ে বানানো মিষ্টান্ন, হোয়াইট হাউসের মধু দিয়ে বানানো আইসক্রিম।ট্রাম্পের চোখে ‘দারুণ বন্ধুত্ব’, সিও কি তা-ই মনে করেন৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট নৈশভোজের পর অতিথিদের তাঁর নতুন ৪০ কোটি ডলারের বলরুম নির্মাণের স্থান ঘুরে দেখার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘আপনাদের সম্মানে, আপনারাই হবেন প্রথম, যারা সেখানে পা রাখবেন।’পরে ট্রাম্প সিকে হোয়াইট হাউসে নির্মিত নতুন হেলিপ্যাডটি দেখাতে নিয়ে যান। এরপর তাঁকে নিজের মেরিন ওয়ান হেলিকপ্টারেও চড়ান।ট্রাম্প বলেন, ‘আমাদের খুব ভালো বৈঠক হয়েছে।’যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার সির সফর শেষ হবে। এদিক যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস পরিদর্শন করবেন সি।সির সঙ্গে ‘দারুণ বৈঠক’ হয়েছে, জানালেন ট্রাম্প

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

জুরাইনে গণশৌচাগারের ভেতর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

হোয়াইট হাউসে সিকে নিয়ে ট্রাম্পের জমকালো আয়োজন, ছিলেন যাঁরা

আপডেট সময় ০৫:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের জন্য জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই আয়োজন করা হয়। কে ছিলেন না এই নৈশভোজে। প্রযুক্তিজগতের বাঘা বাঘা ব্যক্তিত্ব যোগ দেন এই ভোজে। ছিলেন টেসলার ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। বোঝাই যায়, সির সফরে বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল।ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যখন সি চিন পিং ও তাঁর স্ত্রী পেং লিউয়ানকে নৈশভোজে স্বাগত জানাচ্ছিলেন, তখন হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন অনেকে। ঘটনাস্থল থেকে এএফপির সংবাদকর্মীরা জানান বিক্ষোভকারীরা এ সময় নানা স্লোগান দেন। তাঁরা ‘সি চিন পিং, আপনাকে স্বাগত নয়’, ‘হংকংকে মুক্ত করো’ স্লোগান দেন।এর আগে দিনের শুরুতে ট্রাম্প বলেন, সিয়ের সঙ্গে তাঁর আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। নৈশভোজে সামরিক কুচকাওয়াজ, আকাশে যুদ্ধবিমানের মহড়া চলে। হোয়াইট হাউসে নির্মিত নতুন হেলিপ্যাড দেখানো হয় সিকে।হোয়াইট হাউসে নৈশভোজে আসা অতিথিরাকী ছিল নৈশভোজেট্রাম্প সিকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক ইগলের আদলে তৈরি বিশেষ একটি মূর্তি উপহার দেন। নৈশভোজে অতিথিদের পরিবেশন করা হয় হলুদ স্কোয়াশের ভেলুতে, সামুদ্রিক মাছের বিশেষ পদ, ভ্যানিলা তিলের আবরণে তৈরি সি-বাস এবং ভ্যানিলা ক্রিম দিয়ে বানানো মিষ্টান্ন, হোয়াইট হাউসের মধু দিয়ে বানানো আইসক্রিম।ট্রাম্পের চোখে ‘দারুণ বন্ধুত্ব’, সিও কি তা-ই মনে করেন৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট নৈশভোজের পর অতিথিদের তাঁর নতুন ৪০ কোটি ডলারের বলরুম নির্মাণের স্থান ঘুরে দেখার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘আপনাদের সম্মানে, আপনারাই হবেন প্রথম, যারা সেখানে পা রাখবেন।’পরে ট্রাম্প সিকে হোয়াইট হাউসে নির্মিত নতুন হেলিপ্যাডটি দেখাতে নিয়ে যান। এরপর তাঁকে নিজের মেরিন ওয়ান হেলিকপ্টারেও চড়ান।ট্রাম্প বলেন, ‘আমাদের খুব ভালো বৈঠক হয়েছে।’যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার সির সফর শেষ হবে। এদিক যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস পরিদর্শন করবেন সি।সির সঙ্গে ‘দারুণ বৈঠক’ হয়েছে, জানালেন ট্রাম্প

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন