ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এবার ইউরোপেও হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের

ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ব্যবহার করা হলে মধ্যপ্রাচ্যের বাইরেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। এ ক্ষেত্রে ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিও ইরানের লক্ষ্যবস্তু হবে বলে জানিয়েছেন তিনি।
লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি থেকে মার্কিন বিমান উড্ডয়ন করে ইরানে বোমা হামলা চালালে, সেই ঘাঁটি ইউরোপের কোনো দেশে কিংবা অন্য কোনো দূরবর্তী অঞ্চলে অবস্থিত হলেও আমরা সেখানে পাল্টা হামলা চালাব।’
যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের জবাব আরও বিস্তৃত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রেজায়ি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের আরও দূরবর্তী সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করব, এমনকি যেগুলোতে এখনো হামলা চালাইনি, সেগুলোকেও।’
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘তাদের ধারণাকৃত ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে এমন কিছু দ্বীপেও আমরা হামলা চালাতে পারি।’ তবে কোন কোন স্থাপনা বা দ্বীপকে লক্ষ্যবস্তু করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তেহরানে সাক্ষাৎকারটি নেওয়া হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়।
এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও যুদ্ধে জড়িয়ে পড়ে।
যুদ্ধের অবসান ঘটাতে কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তেহরানের দাবি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ওয়াশিংটনকে তাদের একাধিক শর্ত মেনে নিতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার। সংঘাত শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে ইরান।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার প্রয়োজন নেই। দেশটির অর্থনীতিকে দুর্বল করার প্রচেষ্টা সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।
সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ইরানে নতুন করে হামলার হুমকি কিছুটা কমিয়েছে ওয়াশিংটন। ইরান যুদ্ধের প্রতি মার্কিন জনগণের অসন্তোষও এ পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
সূত্র : ফ্রান্স২৪

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পোশাক শ্রমিকদের জন্য সুখবর

এবার ইউরোপেও হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় ০৭:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ব্যবহার করা হলে মধ্যপ্রাচ্যের বাইরেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। এ ক্ষেত্রে ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিও ইরানের লক্ষ্যবস্তু হবে বলে জানিয়েছেন তিনি।
লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি থেকে মার্কিন বিমান উড্ডয়ন করে ইরানে বোমা হামলা চালালে, সেই ঘাঁটি ইউরোপের কোনো দেশে কিংবা অন্য কোনো দূরবর্তী অঞ্চলে অবস্থিত হলেও আমরা সেখানে পাল্টা হামলা চালাব।’
যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের জবাব আরও বিস্তৃত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রেজায়ি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের আরও দূরবর্তী সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করব, এমনকি যেগুলোতে এখনো হামলা চালাইনি, সেগুলোকেও।’
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘তাদের ধারণাকৃত ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে এমন কিছু দ্বীপেও আমরা হামলা চালাতে পারি।’ তবে কোন কোন স্থাপনা বা দ্বীপকে লক্ষ্যবস্তু করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তেহরানে সাক্ষাৎকারটি নেওয়া হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়।
এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও যুদ্ধে জড়িয়ে পড়ে।
যুদ্ধের অবসান ঘটাতে কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তেহরানের দাবি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ওয়াশিংটনকে তাদের একাধিক শর্ত মেনে নিতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার। সংঘাত শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে ইরান।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার প্রয়োজন নেই। দেশটির অর্থনীতিকে দুর্বল করার প্রচেষ্টা সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।
সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ইরানে নতুন করে হামলার হুমকি কিছুটা কমিয়েছে ওয়াশিংটন। ইরান যুদ্ধের প্রতি মার্কিন জনগণের অসন্তোষও এ পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
সূত্র : ফ্রান্স২৪

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন