ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ৪র্থ ঢাকা, ৮ স্থানে দূষণ বেশি

দুদিন আগে বৃষ্টির সুফল পাওয়া গিয়েছিল ঢাকার বাতাসে। বৃষ্টি কমতেই সেই পুরোনো রূপ ফিরে এল রাজধানীর বাতাসে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বের ১২৪ নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। বায়ুর মান ১৫৯। বায়ুর এই মানকে অস্বাস্থ্যকর বলা হয়। বুধবার ভোরে হওয়া বৃষ্টির ফলে নগরীর বায়ু অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। সেদিন রাজধানীর অবস্থান ছিল ১৯তম। বায়ুর মান ছিল ৯৬। এ মানকে মোটামুটি মনে করা হয়।রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এখন অব্যর্থ দাওয়াইয়ে পরিণত হয়েছে বৃষ্টি। বুধবার সকালেও তা–ই হয়েছিল।বায়ুর এই অবস্থার চিত্র পাওয়া গেছে সুইজারল্যান্ড–ভিত্তিক বায়ুর মান দেখভালকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের কাছে থেকে।ঢাকার দূষণের বড় দুই উপাদান যানবাহন ও কলকারখানার থেকে সৃষ্টি হওয়া দূষিত বায়ু। আজ শুক্রবার ছুটির দিনে বাসসহ বিভিন্ন যানের চলাচল কম, কলকারখানাও অনেকগুলো বন্ধ থাকে। তারপরও বাতাসের এই হাল।আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী হলো ভারতের দিল্লি, বায়ুর মান ২৮৭। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ফিলিপাইনের ম্যানিলা এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। দুই নগরীর বায়ুর মান যথাক্রমে ১৭১ ও ১৬৯।আট স্থানে দূষণ বেশিআজ নগরীর আট স্থানে দূষণ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি দূষণ বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লক। সেখানে বায়ুর মান ১৭২, আগারগাঁওয়ের বিআইডিএস কার্যালয়সংলগ্ন এলাকা ও বাড্ডার প্রগতি সরণিতে ১৬০, বেচারাম দেউড়িতে ১৬০, বারিধারা লেক সাইড ও বারিধারা পার্ক রোডে ১৫৯, ইস্টার্ন হাউজিংয়ে ১৫৪ এবং গুলশানের বে’জ এইজ ওয়াটারে ১৫৩।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পোশাক শ্রমিকদের জন্য সুখবর

বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ৪র্থ ঢাকা, ৮ স্থানে দূষণ বেশি

আপডেট সময় ১১:৫২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

দুদিন আগে বৃষ্টির সুফল পাওয়া গিয়েছিল ঢাকার বাতাসে। বৃষ্টি কমতেই সেই পুরোনো রূপ ফিরে এল রাজধানীর বাতাসে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বের ১২৪ নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। বায়ুর মান ১৫৯। বায়ুর এই মানকে অস্বাস্থ্যকর বলা হয়। বুধবার ভোরে হওয়া বৃষ্টির ফলে নগরীর বায়ু অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। সেদিন রাজধানীর অবস্থান ছিল ১৯তম। বায়ুর মান ছিল ৯৬। এ মানকে মোটামুটি মনে করা হয়।রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এখন অব্যর্থ দাওয়াইয়ে পরিণত হয়েছে বৃষ্টি। বুধবার সকালেও তা–ই হয়েছিল।বায়ুর এই অবস্থার চিত্র পাওয়া গেছে সুইজারল্যান্ড–ভিত্তিক বায়ুর মান দেখভালকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের কাছে থেকে।ঢাকার দূষণের বড় দুই উপাদান যানবাহন ও কলকারখানার থেকে সৃষ্টি হওয়া দূষিত বায়ু। আজ শুক্রবার ছুটির দিনে বাসসহ বিভিন্ন যানের চলাচল কম, কলকারখানাও অনেকগুলো বন্ধ থাকে। তারপরও বাতাসের এই হাল।আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী হলো ভারতের দিল্লি, বায়ুর মান ২৮৭। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ফিলিপাইনের ম্যানিলা এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। দুই নগরীর বায়ুর মান যথাক্রমে ১৭১ ও ১৬৯।আট স্থানে দূষণ বেশিআজ নগরীর আট স্থানে দূষণ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি দূষণ বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লক। সেখানে বায়ুর মান ১৭২, আগারগাঁওয়ের বিআইডিএস কার্যালয়সংলগ্ন এলাকা ও বাড্ডার প্রগতি সরণিতে ১৬০, বেচারাম দেউড়িতে ১৬০, বারিধারা লেক সাইড ও বারিধারা পার্ক রোডে ১৫৯, ইস্টার্ন হাউজিংয়ে ১৫৪ এবং গুলশানের বে’জ এইজ ওয়াটারে ১৫৩।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন