ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সকাল থেকে বিকেল, ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস (খোলাবাজারে বিক্রি) কর্মসূচি চালু করছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। আজ শুক্রবার থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় এ কর্মসূচির আওতায় ট্রাকে চাল বিক্রির কথা রয়েছে।খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রাকে করে শ্রমিকদের কাছে চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে।চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে শ্রমিকদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং দল গঠন করা হয়েছে।নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাঁদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকার নিয়মিত ভর্তুকি মূল্যে ওএমএস কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পোশাক শ্রমিকদের জন্য সুখবর

সকাল থেকে বিকেল, ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা

আপডেট সময় ১১:৩৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস (খোলাবাজারে বিক্রি) কর্মসূচি চালু করছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। আজ শুক্রবার থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় এ কর্মসূচির আওতায় ট্রাকে চাল বিক্রির কথা রয়েছে।খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রাকে করে শ্রমিকদের কাছে চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে।চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে শ্রমিকদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং দল গঠন করা হয়েছে।নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাঁদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকার নিয়মিত ভর্তুকি মূল্যে ওএমএস কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন