ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

গোপালগঞ্জে দুর্ঘটনায় সংসদ সদস্যের গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে পরপর ১০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়লে শতাধিক যাত্রী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত স্থানীয় বিএনপি নেতা ইলিয়াস কাজী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ–১ (মুকসুদপুর ও কাশিয়ানীর আংশিক) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়িবহরের দুটি গাড়িও আছে। সংসদ সদস্য ঢাকা থেকে নির্বাচনী এলাকায় আসার পথে মুকসুদপুরে প্রবেশের সময় তাঁর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। তাঁর গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে একটি প্রাইভেট কারের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেট কার ও ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে আছে চারটি বাস, দুটি প্রাইভেট কার, দুটি ট্রাক ও দুটি ইজিবাইক।দুর্ঘটনায় মুকসুদপুরের রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস কাজী গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্যসচিব মো. বদরুজ্জামান এজাজ প্রথম আলোকে বলেন, সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়িতে ছিলেন ইলিয়াস। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করেন। ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পোশাক শ্রমিকদের জন্য সুখবর

গোপালগঞ্জে দুর্ঘটনায় সংসদ সদস্যের গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ০৫:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে পরপর ১০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়লে শতাধিক যাত্রী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত স্থানীয় বিএনপি নেতা ইলিয়াস কাজী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ–১ (মুকসুদপুর ও কাশিয়ানীর আংশিক) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়িবহরের দুটি গাড়িও আছে। সংসদ সদস্য ঢাকা থেকে নির্বাচনী এলাকায় আসার পথে মুকসুদপুরে প্রবেশের সময় তাঁর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। তাঁর গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে একটি প্রাইভেট কারের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেট কার ও ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে আছে চারটি বাস, দুটি প্রাইভেট কার, দুটি ট্রাক ও দুটি ইজিবাইক।দুর্ঘটনায় মুকসুদপুরের রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস কাজী গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্যসচিব মো. বদরুজ্জামান এজাজ প্রথম আলোকে বলেন, সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়িতে ছিলেন ইলিয়াস। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করেন। ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন