রৌমারীতে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সকাল সাড়ে ১১টার দিকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার কৃষি অফিস আয়োজিত এই প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষক দের মাঝে তিন প্রকার উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার তুলে দেন।বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জ, জামায়াতের উপজেলা আমির হায়দার আলী উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসেন,জিয়াউর রহমান জিয়া, বাবুল আক্তারহস অনেকে।সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম। তথ্য সূত্রে জানা গেছে, এমৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় ৫হাজার২শত ৩০টি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার পর্যায় ক্রমে বিতরণ করা হবে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক কৃষকদের মাঝে ১ কেজি সরিষা, চিনা বাদাম ১০ কেজি,অড়হড় বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে প্রতিটি কৃষকের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফা হাসান ইমাম বলেন, এই প্রণোদনা ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষেধ। যদি কেউ বিক্রয় করে, তবে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে কৃষক দের উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের আবাদ বৃদ্ধি ও আত্মনির্ভও শীল করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রৌমারীতে ৫হাজার ২শত ৩০টি কৃষকের মাঝে বিনা মল্যে সার ও বীজ বিতরণ
-
মাজহারুল ইসলাম ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : - আপডেট সময় ০৬:১৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- 16


































