ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে গরমিল

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে চাওয়া অতিরিক্ত অর্থের হিসাবে ভুল ধরা পড়েছে। এ কারণে সংশোধিত হিসাব তৈরি করে অর্থ বিভাগে নতুন করে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন দিতে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। তবে ওই হিসাবের মধ্যে বড় ধরনের ভুল রয়েছে। নতুন পে-স্কেল অনুযায়ী শিক্ষকদের বেতন-ভাতা দিতে প্রস্তাবিত অর্থের চেয়ে আরও বেশি বরাদ্দ প্রয়োজন।

সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি হিসাবের ভুলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে অর্থ বিভাগ। এরপর গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশিকে চিঠি পাঠিয়ে নতুন করে হিসাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘নতুন করে হিসাব তৈরির কার্যক্রম প্রায় শেষ দিকে। আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার নতুন করে হিসাব বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হবে।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতার পদত্যাগ

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে গরমিল

আপডেট সময় ০৬:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে চাওয়া অতিরিক্ত অর্থের হিসাবে ভুল ধরা পড়েছে। এ কারণে সংশোধিত হিসাব তৈরি করে অর্থ বিভাগে নতুন করে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন