ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বাবার ঝুলন্ত মরদেহের পাশেই পড়ে ছিল যমজ দুই মেয়ের নিথর দেহ

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘরে তাঁর পাঁচ মাস বয়সী যমজ দুই মেয়ের মরদেহও পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫০)। তিনি চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে। তাঁর দুই মেয়ের নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে জাহেদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একই কক্ষে খাটের পাশে মেঝেতে পড়ে ছিল তাঁর দুই মেয়ের মরদেহ। ঘটনার সময় পারিবারিক একটি কাজে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। তাঁরা ঘরে ফিরলে বিষয়টি জানাজানি হয়। তবে পারিবারিক কোনো বিরোধ আছে কি না, তা জানাতে পারেননি স্বজনেরা।স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে পারিবারিকভাবে পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের সঙ্গে জাহেদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম তিন মাস তাঁরা নগরের একটি ভাড়া বাসায় থাকতেন। পরে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন জাহেদ। তাঁর পেশা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সন্ধ্যা ছয়টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে জাহেদ হোসেনকে ঘরের বিমে ঝুলন্ত অবস্থায় এবং একই কক্ষে খাটের পাশে মেঝেতে দুই শিশুকে পাশাপাশি মৃত অবস্থায় পাওয়া যায়।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক প্রথম আলোকে বলেন, জাহেদ হোসেন ও তাঁর দুই মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পোশাক শ্রমিকদের জন্য সুখবর

বাবার ঝুলন্ত মরদেহের পাশেই পড়ে ছিল যমজ দুই মেয়ের নিথর দেহ

আপডেট সময় ১০:০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘরে তাঁর পাঁচ মাস বয়সী যমজ দুই মেয়ের মরদেহও পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫০)। তিনি চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে। তাঁর দুই মেয়ের নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে জাহেদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একই কক্ষে খাটের পাশে মেঝেতে পড়ে ছিল তাঁর দুই মেয়ের মরদেহ। ঘটনার সময় পারিবারিক একটি কাজে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। তাঁরা ঘরে ফিরলে বিষয়টি জানাজানি হয়। তবে পারিবারিক কোনো বিরোধ আছে কি না, তা জানাতে পারেননি স্বজনেরা।স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে পারিবারিকভাবে পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের সঙ্গে জাহেদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম তিন মাস তাঁরা নগরের একটি ভাড়া বাসায় থাকতেন। পরে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন জাহেদ। তাঁর পেশা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সন্ধ্যা ছয়টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে জাহেদ হোসেনকে ঘরের বিমে ঝুলন্ত অবস্থায় এবং একই কক্ষে খাটের পাশে মেঝেতে দুই শিশুকে পাশাপাশি মৃত অবস্থায় পাওয়া যায়।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক প্রথম আলোকে বলেন, জাহেদ হোসেন ও তাঁর দুই মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন