ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

গাজীপুরের পূবাইলে ঢাকাগামী আন্তনগর এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে পূবাইল রেলওয়ে স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো যাত্রী বা রেলকর্মী হতাহত হননি।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেল সংশ্লিষ্টরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি গাজীপুর মহানগরীর পূবাইল স্টেশন অতিক্রম করে কিছুটা সামনে এগোতেই ইঞ্জিন থেকে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। একপর্যায়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে ট্রেনটি থামিয়ে দেন চালক। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনের নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থা ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এ সময় আশপাশের এলাকার বাসিন্দারাও এগিয়ে এসে সহযোগিতা করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। রেলের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ইঞ্জিনের কোনো ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের ত্রুটির কারণে আগুন ধরে থাকতে পারে। বর্তমানে ট্রেনটি গাজীপুরের পূবাইলের করমতলা এলাকায় থেমে আছে। ঢাকা থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে যাবে। বর্তমানে ওই রেলপথে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পোশাক শ্রমিকদের জন্য সুখবর

গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

আপডেট সময় ০৭:২৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

গাজীপুরের পূবাইলে ঢাকাগামী আন্তনগর এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে পূবাইল রেলওয়ে স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো যাত্রী বা রেলকর্মী হতাহত হননি।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেল সংশ্লিষ্টরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি গাজীপুর মহানগরীর পূবাইল স্টেশন অতিক্রম করে কিছুটা সামনে এগোতেই ইঞ্জিন থেকে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। একপর্যায়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে ট্রেনটি থামিয়ে দেন চালক। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনের নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থা ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এ সময় আশপাশের এলাকার বাসিন্দারাও এগিয়ে এসে সহযোগিতা করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। রেলের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ইঞ্জিনের কোনো ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের ত্রুটির কারণে আগুন ধরে থাকতে পারে। বর্তমানে ট্রেনটি গাজীপুরের পূবাইলের করমতলা এলাকায় থেমে আছে। ঢাকা থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে যাবে। বর্তমানে ওই রেলপথে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন