লালমনিরহাট জেলার আদিতমারীতে ০৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহতি দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে দিবসটি পালনে উপজেলা বিএনপির আয়োজনে,দলীয় কার্য্যলয় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান, সাবেক যুগ্ন আহবায়ক নাদিরুল ইসলাম মানিক,মোস্তাফিজুর রহমান ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ইদ্রীস আলী প্রমূখ। সভা শেষে দলীয় কার্য্যলয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাহির হয়।
এদিকে দিবসটি পালনে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অন্যাদের বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইফতেখার আহমেদ,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আমিনুল ইসলাম,সাপ্টীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোনায়েম সিদ্দিক মিলন,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুর রউফ রুবেল,উপজেলা যুবদলের সদস্য সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাক্কার,উপজেলা জনতার দলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ রতন প্রমূখ।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 
































