“আলোকিত লালমনিরহাট ” নামের একটি সংগঠনের লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা এ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। যার প্রধান পৃষ্ঠপোষক ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
এটি ২০০৩ সালের ১৩ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
সোমবার (২ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে কমিটির আহব্বায়ক ইউএনও গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় কমিটির সদস্য সচিব ওসি নাজমুস সাকিব বক্তব্য রাখেন।
৩১ সদস্য বিশিষ্ট এ্যাকশন কমিটির সভায় উম্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নূরে আলম সিদ্দিকী বাবু, নাদিরুল ইসলাম মানিক, আবু ইয়াহিয়া ইউনুস, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ইদ্রীস আলী , শিল্পপতি আব্দুল হাকিম,যুবদলের আহবায়ক হাসানুল বান্না ও যুবদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাক্কার প্রমুখ।
সভায় সংগঠনের মূল উদ্দেশ্য হলোঃ জেলাকে মাদক,জুয়া, দাদন, নারী নির্যাতন,বাল্যবিবাহ, এবং বহুবিবাহ মুক্ত করা যায় সে ব্যবস্থা দুর করতে প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটির মাধ্যমে কিভাবে দুর করা যায় সে বিষয়ে আলোচনা এবং আগামি ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী লালমনিরহাট জেলায় আগমন উপলক্ষে আলোচনা করা হয়।
আলোকিত আলোকিত লালমনিরহাট উপজেলা এ্যাকশন কমিটির সভা
-
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- - আপডেট সময় ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- 8































