ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মারাদোনার যুগে বাবা, মেসির যুগে ছেলে

লিওনেল মেসির প্রতি আলেক্সিস মাক আলিস্তেরের মুগ্ধতার শেষ নেই। জাতীয় দলের অধিনায়ককে খেলতে দেখাটাই তার কাছে এক অন্যরকম অভিজ্ঞতা। একটি জায়গায় নিজের পরিবার নিয়েও খুব গর্ব অনুভব করেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। ফুটবলের দুই মহাতারকা দিয়েগো মারাদোনা ও মেসি, দুজনের সঙ্গেই যে জড়িয়ে আছে মাক আলিস্তের পরিবার!

আলেক্সিস মাক আলিস্তেরের বাবা কার্লোস মাক আলিস্তের আর্জেন্টিনার সাবেক ফুটবলার। জাতীয় দলের হয়ে কার্লোসের ক্যারিয়ার যদিও স্রেফ তিন ম্যাচের। তবে জাতীয় দল ও ক্লাব বোকা জুনিয়র্স, দুই জায়গাতেই মারাদোনার সঙ্গে খেলেছেন কার্লোস। বেশ ঘনিষ্ঠ সম্পর্কও ছিল দুজনের।

আর্জেন্টাইন ফুটবলের আরেক মহীরুহ মেসির সঙ্গে খেলছেন আলেক্সিস। ২৭ বছর বয়সী এই ফুটবলারের কাছে তার পরিবারের জন্য এটি পরম সৌভাগ্যের।

“ফুটবলের জগতে আমরা খুবই ভাগ্যবান একটি পরিবার। অবশ্যই আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করি, কিন্তু খেলার সুযোগ তো আর সবার হয় না, আমার বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে আর মেসির সঙ্গে আমি।”

“আমার বাবার জন্য মারাদোনা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তারা সবসময় খুব ঘনিষ্ঠ ছিলেন, একসঙ্গে সময় কাটাতে খুব উপভোগ করতেন। তিনি আমাকে সবসময় বলেন, দিয়েগো কীভাবে তাকে সাহায্য করেছিলেন বা তারা কতটা উপভোগ করতেন। কিছু গল্প এতটাই মজার যে, সেগুলো বলে শেষ করা যাবে না (হাসি), তবে আমার বাবা তার সম্পর্কে শুধু ভালো কথাই বলেন। তার সঙ্গে কাটানো সময়টা পুরোপুরি উপভোগ করেছেন তিনি।”

আলেক্সিস মাক আলিস্তেরের বড় দুই ভাই ফ্রান্সিস ও কেভিন মাক আলিস্তেরও ফুটবলার। ২৮ বছর বয়সী কেভিন আর্জেন্টিনার হয়ে একটি ম্যাচ খেলেছেন। ৩০ বছর বয়সী ফ্রান্সিস সেই সুযোগ পাননি।

মেসির কাঁধে কাঁধ মিলিয়ে ২০২২ বিশ্বকাপ জিতেছেন আলেক্সিস মাক আলিস্তের। এবার শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটাও দারুণ হয়েছে তাদের। আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে অধিনায়ক মেসি একাই করেন সবকটি গোল।

ফুটবলের চেয়েও বেশি কিছু মেসির থেকে শেখার আছে বলে মনে করেন মাক আলিস্তের।

“লিওকে খেলতে দেখতে আমার খুব ভালো লাগে; তার মতো আর কেউ হবে না। তাকে খেলতে দেখাটা এক অন্যরকম অভিজ্ঞতা; তিনি যা করেন, তা অসাধারণ।”

“তিনি যা করেন, তা থেকে শেখা খুব কঠিন, কারণ সেগুলো শুধু মাথায় রাখতে পারবেন, কিন্তু বাস্তবে কখনোই সেভাবে করতে পারবেন না। আমি তার কাছ থেকে যা শিখি, তা হলো তার মূল্যবোধ এবং তার মতো একজন মানুষের মধ্যে থাকা বিনয়।”

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

চৈতালী চক্রবর্তী আসলে কে? দেশ ভাগের দাবি ঘিরে প্রশ্নের মুখে

মারাদোনার যুগে বাবা, মেসির যুগে ছেলে

আপডেট সময় ১১:০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

লিওনেল মেসির প্রতি আলেক্সিস মাক আলিস্তেরের মুগ্ধতার শেষ নেই। জাতীয় দলের অধিনায়ককে খেলতে দেখাটাই তার কাছে এক অন্যরকম অভিজ্ঞতা। একটি জায়গায় নিজের পরিবার নিয়েও খুব গর্ব অনুভব করেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। ফুটবলের দুই মহাতারকা দিয়েগো মারাদোনা ও মেসি, দুজনের সঙ্গেই যে জড়িয়ে আছে মাক আলিস্তের পরিবার!

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন