ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

জোড়া গোলে ৯১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্বকাপ জয়ের পর ক্লাব ফুটবলে ফিরেই যেন নিজের চেনা ছন্দে ছিলেন না বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। মৌসুমের শুরুতে তাকে ঘিরে ভক্ত-সমর্থকদের প্রত্যাশার সঙ্গে মাঠের পারফরম্যান্সেরও বেশ ফারাক দেখা যাচ্ছিল। তবে একটি ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সেই যেন সেই সব আলোচনা পেছনে ফেললেন স্প্যানিশ এই তরুণ তারকা।

গত সোমবার লা লিগায় রায়ো ভায়োকানোর বিপক্ষে জোড়া গোল করে বার্সেলোনাকে ৫-২ ব্যবধানের বড় জয় এনে দেন ইয়ামাল। একই সঙ্গে গড়েছেন দুটি অনন্য রেকর্ডও।

ম্যাচে বার্সেলোনার হয়ে ইয়ামালের পাশাপাশি জোড়া গোল করেন রাফিনহা। অন্য গোলটি আসে প্রতিপক্ষের আত্মঘাতী ভুলে। তবে দুই গোল করে ম্যাচের মূল আলো নিজের দিকেই টেনে নেন ১৯ বছর বয়সি ইয়ামাল।

২১তম মিনিটে প্রথম গোল করে বার্সাকে এগিয়ে দেওয়ার পর ম্যাচের শেষ মুহূর্তে, ৯০তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন তিনি। এই দুই গোলের সুবাদে বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের গোলসংখ্যা দাঁড়ায় ৫১টি।

এই ৫১তম গোলের পথেই দুটি বড় রেকর্ড নিজের করে নিয়েছেন ইয়ামাল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ক্লাব ফুটবলে ৫০ গোলের মাইলফলক ছোঁয়ার কীর্তি এখন তার দখলে। মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে এই রেকর্ড গড়েছেন তিনি।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ১৯ বছর ২৪১ দিন বয়সে ক্লাব ফুটবলে ৫০ গোল করেছিলেন তিনি। তালিকায় তৃতীয় অবস্থানে আছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড। ২০ বছর ১৯৬ দিন বয়সে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।

শুধু ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই নয়, বার্সেলোনার ক্লাব ইতিহাসেও নতুন অধ্যায় লিখেছেন ইয়ামাল। কাতালান ক্লাবটির হয়ে সবচেয়ে কম বয়সে ৫০ গোল করার রেকর্ডও এখন তার দখলে।
এর আগে ১৯৩৫ সালে জোসেপ এস্কোলা ২০ বছর ৩৫৬ দিন বয়সে বার্সেলোনার জার্সিতে ৫০ গোল করে এই রেকর্ড গড়েছিলেন। দীর্ঘ ৯১ বছর ধরে অক্ষত ছিল সেই কীর্তি।

এমনকি বার্সেলোনার সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিরও ক্লাবটির হয়ে ৫০ গোল করতে ইয়ামালের চেয়ে বেশি সময় লেগেছিল। মেসি ২১ বছর ১২০ দিন বয়সে বার্সার জার্সিতে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন।

ফলে মেসি ও এস্কোলাকে পেছনে ফেলে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ৫০ গোল করা ফুটবলার এখন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই এমন কীর্তি গড়ে ফুটবলের নতুন বিস্ময় হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন এই স্প্যানিশ তারকা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

জোড়া গোলে ৯১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

জোড়া গোলে ৯১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

আপডেট সময় ০২:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ জয়ের পর ক্লাব ফুটবলে ফিরেই যেন নিজের চেনা ছন্দে ছিলেন না বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। মৌসুমের শুরুতে তাকে ঘিরে ভক্ত-সমর্থকদের প্রত্যাশার সঙ্গে মাঠের পারফরম্যান্সেরও বেশ ফারাক দেখা যাচ্ছিল। তবে একটি ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সেই যেন সেই সব আলোচনা পেছনে ফেললেন স্প্যানিশ এই তরুণ তারকা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন