ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিয়ে করছেন শ্রদ্ধা, মোদি পরিবারের বধূ হচ্ছেন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
  • 246

কয়েকদিন আগেই বিয়ের গুঞ্জন উসকে দিয়েছিলেন বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কোনওরকম রাখঢাক না করেই ভক্তদের প্রশ্নে একবাক্যে জানিয়েছিলেন, ‘আমি বিয়ে করছি…’। এবার কানাঘুষা, ২০২৬ সালেই নাকি বিয়ে করতে চলেছেন নায়িকা। তবে কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা?

অভিনেত্রী যে বছরখানেক ধরে রাহুল মোদির সঙ্গে সম্পর্কে রয়েছেন, সেখবর বলিউডে নতুন নয়! বহুবার একসঙ্গে তাদের কফিশপ, রেস্তরাঁ থেকে প্রিমিয়ার, বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে একসঙ্গে দেখা গেছে।
সেসব ছবি নিয়ে কম চর্চা হয়নি সিনেদুনিয়ায়।

শ্রদ্ধার প্রেমিক হিসেবে রাহুলকে দেখে যদিও অনেকেরই বিস্ময় হয়েছিল! তবে এক্ষেত্রে উল্লেখ্য, বলিউডে কাজের সংখ্যা কিন্তু নেহাত কম নয় নায়িকার প্রেমিকের। সহকারী পরিচালক হওয়ার পাশাপাশি গল্পকার হিসেবেও হিন্দি সিনেমা দুনিয়ায় নামডাক রয়েছে রাহুল মোদির। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’ থেকে ‘সোনু কে টিটু…’র মতো একাধিক সিনেমায় কাজ করেছেন।

এবার খবর, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে রাজস্থানে রাজকীয়ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন শ্রদ্ধা কাপুর। যদিও আনুষ্ঠানিকভাবে নিজেদের বিয়ের খবর ঘোষণা করেনি তারকাজুটি। তবে শোনা যাচ্ছে, চলতি বছরেই উদয়পুরে রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার চারহাত এক হতে চলেছে।

‘টেলিক্রিয়েটস’ নামে এক ইনস্টা অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, উদয়পুরের কোনও হেরিটেজ প্রাসাদে বসবে বিয়ের তাদের আসর।
আদ্যোপান্ত ট্র্যাডিশনাল ধাঁচেই হবে বিয়ের অনুষ্ঠান। তবে সবটাই আপাতত কানাঘুষা। এই গুঞ্জন আদৌ সত্যি হবে কিনা? তা জানতে আরও অপেক্ষা করতে হবে শ্রদ্ধার ভক্তদের।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

বিয়ে করছেন শ্রদ্ধা, মোদি পরিবারের বধূ হচ্ছেন

আপডেট সময় ০৯:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

কয়েকদিন আগেই বিয়ের গুঞ্জন উসকে দিয়েছিলেন বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কোনওরকম রাখঢাক না করেই ভক্তদের প্রশ্নে একবাক্যে জানিয়েছিলেন, ‘আমি বিয়ে করছি…’। এবার কানাঘুষা, ২০২৬ সালেই নাকি বিয়ে করতে চলেছেন নায়িকা। তবে কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা?

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন