ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মেয়ে সুহানাকে নিয়ে শাহরুখের মেগা বাজেট সিনেমা, খরচ ৪৫০ কোটি

‘কিং’ ছবির মাধ্যমে ফের বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। তিন বছর পর শীত মৌসুমে বড়পর্দায় দেখা যাবে বলিউড ‘বাদশা’কে। বর্তমানে ছবির শুটিং চলছে জোরকদমে। প্রথম বার মেয়ে সুহানাকে সঙ্গী করে প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন জায়গায় শুটিং করবেন শাহরুখ।

আগস্টে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ। শাহরুখের মেয়ে সুহানার বড়পর্দায় প্রথম ছবি এটি, তাই নিজের সবটা উজাড় করে দিচ্ছেন বাবা শাহরুখ। শোনা যাচ্ছে, গৌরী খান প্রযোজিত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির বাজেট সাড়ে চারশো কোটি টাকা।

সূত্রের খবর, ‘কিং’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং পরিচালনা করবেন আন্তর্জাতিক স্টান্টদলের সদস্যরা। বলিউডে এমন অ্যাকশন দৃশ্য নাকি আগে দেখা যায়নি। এ ছাড়াও ছবির ভিজ্যুয়াল এফেক্টস বা ভিএফএক্স-এর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই কাজের দায়িত্ব নিয়েছেন শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ় এন্টারটেনমেন্ট’। শুরুতে যে মানের ছবি তৈরির পরিকল্পনা করা হয়েছিল, শেষপর্যন্ত তার চেয়ে অনেক বড় মাপের ছবি তৈরি করা হচ্ছে। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় সুহানার অভিষেক ঘটাতে চলেছেন শাহরুখ। তাই কোনও খামতি রাখতে চান না তিনি।

এটি শাহরুখের কেরিয়ারেও সাম্প্রতিক সময়ের নিরিখে সবচেয়ে বড় বাজেটের ছবি। এর আগে ‘জওয়ান’ ছবিটি ৪০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল। আর ‘পাঠান’ ছবির বাজেট ছিল ৩৫০ কোটি টাকা। তবে সূত্রের খবর, এই ছবিটি বাজেটের দিক থেকে ‘জওয়ান’কেও টেক্কা দেবে। ‘কিং’ ছবিটি প্রায় ৪৫০ কোটি টাকা বাজেটে তৈরি হচ্ছে। প্রচারের খরচ এবং শাহরুখ খানের পারিশ্রমিক যদিও এই সাড়ে চারশো কোটি টাকার মধ্যে ধরা নেই।
এর আগে ‘কিং’ নামের একটি ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। কবীর খানের পরিচালনায় হৃতিক রোশন ছিলেন মুখ্য চরিত্রে। পরে সেই ছবি আর হয়নি। তখন নাদিয়াদওয়ালা এর ‘রাইট’ বিক্রি করেন রেড চিলিজ় এন্টারটেনমেন্টকে। এই ছবির পোস্টার মুক্তির পর থেকেই ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন

শাহরুখ খান, সুহানা খান ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জী, অনিল কাপুর, জ্যাকি শ্রফকে। এছাড়াও এ ছবিতে একটি চরিত্রে দেখা যাবে পশ্চিম বঙ্গের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কেও। ছবির সঙ্গীত পরিচালনায় সচিন-জিগর। এ বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘কিং’।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলমান: সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী

মেয়ে সুহানাকে নিয়ে শাহরুখের মেগা বাজেট সিনেমা, খরচ ৪৫০ কোটি

আপডেট সময় ০৬:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

‘কিং’ ছবির মাধ্যমে ফের বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। তিন বছর পর শীত মৌসুমে বড়পর্দায় দেখা যাবে বলিউড ‘বাদশা’কে। বর্তমানে ছবির শুটিং চলছে জোরকদমে। প্রথম বার মেয়ে সুহানাকে সঙ্গী করে প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন জায়গায় শুটিং করবেন শাহরুখ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন