ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বাংলা সিনেমা দেখেন না, তবে টলিউডে কাজ করতে চান কাজল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। নব্বইয়ের দশক থেকে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা আজও সমানভাবে আলোচনায়। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার ডট কম-এর ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা গ্রহণ করতে গিয়ে বাংলা সিনেমা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

গতকাল শুক্রবার পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয় কাজল। তার কাছে জানতে চাওয়া হয়, বাংলা ছবি দেখেন কিনা। জবাবে একেবারেই অকপট ছিলেন অভিনেত্রী। তিনি জানান, বাংলা ছবি তিনি দেখেন না। তবে সুযোগ ও সময় মিললে বাংলা সিনেমায় অভিনয় করতে আগ্রহী বলেও জানান এই বলিউড তারকা।

বাংলাটি ঠিক করে বলতে না পারলেও মনেপ্রাণে খাঁটি বাঙালি তিনি। বাংলার সঙ্গে কাজলের সম্পর্ক পারিবারিকভাবেও গভীর। তার মা কিংবদন্তি অভিনেত্রী তনুজা হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা সিনেমাতেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। মায়ের মতো নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন কি না—এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, তিনি এখনো সেই চেষ্টাই করে যাচ্ছেন। তার ভাষায়, মা অনেক বড় মাপের অভিনেত্রী। পুরো ক্যারিয়ারজুড়েই তিনি মায়ের দেখানো পথ অনুসরণ করেছেন।
আলাপচারিতায় নিজের ব্যক্তিগত অভ্যাস নিয়ে কাজল বলেন, ‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডের খুব কম লোক আছেন, যারা সঠিক সময়ে সেটে আসেন, আমি কিন্তু তাদের মধ্যে একজন। আবার ঠিক সময়ে সেট থেকে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বাংলা সিনেমা দেখেন না, তবে টলিউডে কাজ করতে চান কাজল

আপডেট সময় ০৭:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬